সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গজারি বন থেকে যুবকের লাশ উদ্ধার
গাজীপুরে গজারি বন থেকে যুবকের লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি ::(৩মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪০মি.) গাজীপুরে গজারি বন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৬ জানুয়ারি সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গজারি বন থেকে লাশটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাজমুল ইসলাম জানান, গজারি বনে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের গলায় কালো দাগ রয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর। গলায় মাফলার, নেভি ব্লু প্যান্ট, চেক ফুলহাতা শার্ট এবং শার্টের নিচে লাল রংয়ের টি শার্ট। দুর্বৃত্তরা যুবককে অন্যত্র শ্বাসরোধে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের কোন পরিচয় জানা যায়নি।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা