শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে ব্যক্তি উদ্যোগে নির্মিত হচ্ছে কাঠের সাঁকো
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে ব্যক্তি উদ্যোগে নির্মিত হচ্ছে কাঠের সাঁকো
সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে ব্যক্তি উদ্যোগে নির্মিত হচ্ছে কাঠের সাঁকো

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (৩মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) চাটমোহর পৌর সদর ও পার্শ্ববর্তী বিলচলন ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত মৃৃত প্রায় বড়াল নদীর উপরে এলাকাবাসীর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হচ্ছে ৯০ ফিট দৈর্ঘ্যরে কাঁঠের সেতু। দশ ফুট চওড়া এ সেতুটি নির্র্মাণে প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। পূর্বে নদীটির এ স্থলে ক্রস বাঁধ দেয়া ছিল। মৃৃত প্রায় বড়াল নদী চালুর উদ্যোগে বড়াল রক্ষা কমিটি দীর্র্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে আসার প্রেক্ষিতে বড়াল নদী চলমান করতে এ স্থানের ক্রস বাঁধ মাস তিনেক পূর্বে কেটে দেয়া হয়। বন্ধ হয়ে যায় এ রুটের যানবাহন চলাচল। তখন থেকে নদীর উত্তর পাড়ের কুমার গাড়া গ্রামবাসীসহ আশপাশ এলাকার মানুষের ভোগান্তি শুরু হয়। এ এলাকার স্কুল কলেজ গামী ছাত্র ছাত্রীসহ হাজার হাজার সাধারণ মানুষকে কষ্ট করে পূর্ব পাশের জার্র্দিস মোড়ে নির্র্মিত সেতু ঘুড়ে অথবা পশিমের বোঁথর ঘাট হয়ে চলাচল করতে হচ্ছে। পূর্বের জনবহুল এ রাস্তাটির পাশে গড়ে ওঠা দোকান পাটের বেচা কেনায় ও এর বিরুপ প্রভাব পরে। ফলে এলাকাবাসী উদ্যোগ নিয়ে এ সেতু নির্মাণ শুরু করে।
কুমারগাড়া গ্রামের ফজলুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ক্রস বাঁধটি কেটে ফেলার ফলে আমরা চরম বেকায়দায় পরেছি। দোকান পাটের বেঁচা কেনা কমে গেছে, এলাকার ছাত্র ছাত্রী শিশু বৃদ্ধ বৃদ্ধা রোগিসহ সব শ্রেনীর মানুষকে দূর্র্ভোগ পোহাতে হচ্ছে। পাবনা-৩ এলাকার এমপি আলহাজ্ব মো. মকবুল হোসেন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হিরা, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল কাঠের সেতু নির্মাণের স্থানটি পরিদর্শন করেছেন। আমরা চাই এখানে স্থায়ী ভাবে ব্রীজ নির্মাণ করা হোক।
সেতু নির্মাণ কমিটির সদস্য সুবল চন্দ্র হালদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এলাকাবাসীর দূর্ভোগ লাঘবে আমরা এ সেতু নির্মানের কাজ শুরু করি। প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ হবে এ সেতু নির্মাণে। এলাকাবাসী ও দোকান দাররা মিলে তিন লাখ টাকার মতো সংগ্রহ করছি। এমপি মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর মেয়র পঞ্চাশ হাজার করে টাকা দিয়েছেন। আমরা চাই এখানে অনতিবিলম্বে ব্রীজ নির্মাণ করা হোক।
জাবরকোল গ্রামের মোজাম্মেল হক, ছাদেক আলী, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বিদ্যুৎসহ অনেকে জানান, জার্দিস মোড় থেকে হান্ডিয়াল হয়ে মান্নান নগর সড়কটি পুরোদমে চালু হলে সেটি অনেক ব্যস্ত রাস্তায় পরিণত হবে। এখানে একটি স্থায়ী ব্রীজ নির্মিত হলে কুমারগাড়া গ্রামবাসীসহ সবাই উপকৃত হবে। আশাকরি উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিবেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)