শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশনের সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশনের সভা
সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশনের সভা

---ষ্টাফ রিপোর্টার :: (৩মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন এর ২০১৭ সালের জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় হাসপাতাল এলাকার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশনের সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি কাজী আব্দুর রউফ, সাধারন সম্পাদক জুঁই চাকমা, সহ সাধারন সম্পাদক সুগত চাকমা, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গফুর বাদশা, অর্থ সম্পাদক অন্তিম খীসা, সদস্য উইন চাকমা, গ্লোরী চাকমা, দীনেশ চাকমা, মিনীলা চাকমা, বিপাশা চাকমা, অনিল কান্তি চাকমা, জ্ঞান শংকর চাকমা, ক্লিনটন চাকমা, বাবুধন চাকমা, সুইটি চাকমা ও সদস্য অনামিকা চাকমা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নয়নমুখী নানা প্রকল্প গ্রহন করেছেন।
তন্মধ্যে পার্বত্য রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা অন্যতম।
সৌন্দর্য্যর লীলা ভুমি রাঙামাটি শহরে পর্যটক মৌসুমে পায়ে হাটার রাস্তায় যত্রতত্র ইট বালি, রডসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী, ফার্নিচার তৈরীর কাঠ, ঠেলা গাড়ী, ভ্যান গাড়ী, একের পর এক অবৈধ স্থাপনা নির্মাণ করায় রাঙামাটি শহরের আসল সৌন্দর্য্য হারিয়ে যাচ্ছে।
এসব অবৈধ স্থাপনা ও ইট বালি, রডসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী, ফার্নিচার তৈরীর কাঠ, ঠেলা গাড়ী, ভ্যান গাড়ী পর্যটকদের স্বার্থ সংরক্ষনের লক্ষ্যে অবিলম্বে পায়ে চলাচলের ফুটপাট থেকে অপসারন করে পায়ে চলাচলের পথ দখলমুক্ত করার জন্য রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ, রাঙামাটি পৌরসভা ও রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষের প্রতি বক্তারা অনুরোধ জানান।

সভায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিষয়ে ৬ মাস ব্যাপী প্রশিক্ষনে রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশনের ৪ জন প্রশিক্ষক সহ ১২ জন সদস্য সহ ১৬ জন অংশ গ্রহনকারীদের নামের তালিকা চুড়ান্ত করা হয়। রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশনে আবেদনকৃত সদস্যদের যাচাই বাছাই করে ২০ জনের ফরম অনুমোদনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশনের বর্তমান সদস্যদের কর্মক্ষেত্রে পুর্ণ দক্ষতাসম্পন্ন ও প্রশিক্ষণ সম্পন্ন না হওয়া পর্যন্ত পরবর্তীতে কোন সদস্য ভর্তি না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশনের উন্নয়ন মুখী বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া পুর্বের কমিটির কিছু সদস্য ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় এসোসিয়েশনে সময় দিতে না পারায় কার্যনির্বাহী কমিটিতে কয়েকটি পদে রদবদল করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)