শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় বিভিন্ন স্থানে ভুয়া ডাক্তারদের রমরমা ব্যবসা
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় বিভিন্ন স্থানে ভুয়া ডাক্তারদের রমরমা ব্যবসা
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনায় বিভিন্ন স্থানে ভুয়া ডাক্তারদের রমরমা ব্যবসা

---বরগুনা প্রতিনিধি ::(৫মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০০মি.) বরগুনা জেলায় বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা বাজারে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্যাথলজির অনিয়ম সহ ভুয়া ডাক্তারের চেম্বার চালু করে রমরমা অবৈধ ব্যবসা করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানা যায় এ সমস্ত ডায়াগনস্টিক সেন্টারে অদক্ষ টেকনোলজিষ্ঠ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার অভিযোগ রয়েছে। এর ফলে রমরমা বানিজ্য করে যাচ্ছেে এক শ্রেণীর মালিক পক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বলেন ডৌয়াতলা বাজারে যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার অবৈধ ব্যবসা করে যাচ্ছে সেগুলি রোগীদেরকে অহেতুক হয়রানী করে আসছে। মালিকরা ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন ফেস্টুন ব্যানার ও ভুয়া ডাক্তারের নাম লিখে লিপলেট সহ মাইকের মাধ্যমে প্রচার করে। এর মধ্যে গুরুপ্ত পুর্ন যে গুলো প্রশাসনের আড়াল হয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে, ডৌয়াতলা পিপলস ডায়াগনস্টিক সেন্টার, শতাদ্বী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, সততা ডায়াগনস্টিক সেন্টার, সরেজমিনে গিয়ে দেখা গেছে এই ক্লিনিক ল্যাব গুলিতে তদোপরি অহরহ ডিগ্রীধারী ভূয়া সনদ ব্যবহার করে রোগীর অপারেশনসহ গুরুত্বপূর্ন রোগের চিকিৎসা করছেন ভূয়া ডাক্তার আবুল খায়ের। সরকারি নীতিমালায় এমবিবিএস ডাক্তার ছাড়া নামের প্রথমে ডাক্তার ব্যবহার করার বিধান না থাকলেও আবুল খায়ের নামের এই হাতুরে চিকিৎসক আইনকে তোয়াক্কা না করে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সাইনবোর্ড ও চিকিৎসা প্যাডে ডাক্তার লিখে রোগীর চিকিৎসা করছেন।

অক্ষরজ্ঞান ও হাতুরে ডাক্তার অনিয়মতাণ্ডিক ভাবে ক্লিনিক ডায়াগনস্টিক প্যাথলজিতে বসে চিকিৎসা করছেন। সর্বনাশ করছে সাধারন গ্রামের মানুষদের।
এমনকি গুরুত্বপূর্ন অপোরেশন পর্যন্ত করছেন এই ব্যক্তি। তার অপচিকিৎসায় পঙ্গু হয়েছে অনেকে। সনদবিহীন এসব ব্যক্তিরা কি করে সাধারন মানুষকে হয়রানি করছে প্রশ্ন ভুক্তভোগীদের।

তাছাড়া এক শ্রেনীর ডাক্তারদের চিকিৎসা পত্রে অহরহ ইউএসএ, কানাডা, ইউকে, জাপান ও র্জামানী, মেইডইন লেখাসহ একে বারে নিন্মমানের ঔষধ খাওয়ার জন্য রোগীদের উৎসাহিত করে থাকে। এ ঔষধ গুলো সব ফার্মেসীতে পাওয়া যায় না। শুধু ডায়াগনস্টিক সেন্টারে ফার্মেসী বসিয়ে এ ধরনের নিন্মমানের ঔষধ গুলো ফার্মেসীতে বিক্রি করার অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে বামনা ডৌয়াতলা বাজারে ভুয়া ডাক্তারের আনা গোনা বেশি ফলে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার প্যাথলজি ও প্রাইভেট হাসপাতালের প্রকোপ এত ব্যাপক ভাবে বৃদ্বি পেয়েছে।

এই প্রতিষ্ঠান গুলোতে সাইন বোর্ড ও দেশের খ্যাতনামা ডাক্তারের ছবিসহ সাইন বোর্ড টানিয়ে রাখে। কিন্তু এ সমস্ত প্রতিষ্ঠান গুলোতে যে ডাক্তার আনা হয় তাদের কোন রেজিষ্ট্রেশন নম্বরসহ কোন কাগজ পত্র নাই । তবে ক্লিনিক ডায়াগনস্টিক গুলো প্রশাসনের নজরে পরার পরেও কোন তৎপরতা নেই প্রশাসনের এমনটাই অভিযোগ স্থানীয়দের ।

এলাকার সাধারন মানুষের দাবী বরগুনা জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জন এর দৃষ্টি আকার্ষন করছেন সাধারন জনগন। এসব ভুয়া ডাক্তারদের অপকর্ম দিনকে দিন আরও বেরে যাওয়া সহ তাদের অপচিকিৎসার ফলে ভিষন ক্ষতির মুখে পড়বে সাধারন মানুষ। এব্যাপারে বরগুনা জেলা সিভিল সার্জন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন এমবিবিএস কোর্স না করে কেহ ডাক্তার লিখতে পারবেনা। সনদপত্র বিহীন ডাক্তার কোন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা
নিতে পারে। তাছাড়া সাধারন মানুষকে ধোকা দেয়ার জন্য এক শ্রেনীর প্রতারক আনাচে কানাচে সাইনবোর্ড টানিয়ে স্বাস্থ্য সেবার নামে সাধারন মানুষের সাথে প্রতারনা করছে। এসব ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।





আর্কাইভ