মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশ প্রেস কাউন্সিলকে অভিনন্দন
বাংলাদেশ প্রেস কাউন্সিলকে অভিনন্দন
ঢাকা প্রতিনিধি :: (২ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৭মি.) বাংলাদেশ প্রেস কাউন্সিল ২০১৭ সাল থেকে ১৪ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ১৪ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস ২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর নেতৃত্বে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন পত্র প্রদান করা হয়।
অভিনন্দন পত্রে বলা হয়, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করতে এই দিবসটি পালনের সিদ্ধান্ত খুবই যুগোপযোগি, ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য যে , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন এবং আইনটি ১৪ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) শ্যামল চন্দ্র কর্মকার এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের পক্ষ থেকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস ২০১৭ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সাথে সংগঠনের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. কামাল হোসেন খান ও নির্বাহী সদস্য মো. মাসুদ আলম অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।





রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু