শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় ভুয়া মামলা দিয়ে জেলে প্রেরন
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় ভুয়া মামলা দিয়ে জেলে প্রেরন
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনায় ভুয়া মামলা দিয়ে জেলে প্রেরন

---বরগুনা প্রতিনিধি ::  (৩ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় রাত ৮.২২মি.) দরিদ্র প্রতিবেশীর সাত একর জমির উপর দখলদারের নজর। অতঃপর ভুয়া চাঁদাবাজির মামলা দিয়ে জমির প্রকৃত মালিকসহ চারজনকে কারাগারে প্রেরণ।
এরপর সালেহার সাত একর জমি দখলে নিয়েছে প্রতিবেশী আতাহার মোল্লার বাহিনী।
লুটতরাজ ও ভাঙচুর চালিয়ে লণ্ডভণ্ড করেছে সালেহা ও গনিমিয়ার বসতি। বাড়ির উপরেই চালিয়েছে ট্রাকটরের লাঙলের ফলা। রাতের আঁধারেই চষে ফেলেছে বসতভিটা।
এমন রাহজানির ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পশ্চিম রায়েরতবক গ্রামে। সাত একর জমির দখল নিয়ে বিরোধ চলছিল গনিমিয়া ও সালেহার সাথে আতাহার মোল্লার পরিবারের। ২০০৮ সাল থেকে যা নিয়ে মামলাও শুরু হয়। অতঃপর ২০১৫ সালে হাই কোর্ট জমির প্রকৃত মালিক হিসেবে দুই ভাইবোন গনিমিয়া ও সালেহার পক্ষেই রায় প্রদান করেন। সেই থেকেই জমিতে বসতি স্থাপন করে চাষাবাদ করে আসছিল বিজিতরা।
তবে উচ্চ আদালতের রায় পক্ষে না গেলেও, ষড়যন্ত্র থেমে থাকেনি আতাহার মোল্লা বাহিনীর। হেনস্ত করতে দায়ের করতে থাকে একের পর এক মামলা। সর্বশেষ চলতি বছরের জানুয়ারী মাসে, সহযোগী এড্যভোকেট আঞ্জুমানারার সহায়তায় ছিনতাই, চাঁদাবাজি ও ধর্মের অবমামনার অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করে। যাতে আদালতে হাজিরা দিতে গেলে ৩১ জানুয়ারী গনিমিয়া, সালেহা, নিজাম ও ফিজিরকে কারাগারে প্রেরণ করেন আদালত।
বাড়ির সক্ষম লোকজনের অনুপস্থিতির এই সুযোগের পুরোপুরি ফায়দা তোলে আতাহার মোল্লা। মঙ্গলবার রাতেই হানা দেয় সালেহাদের বসতিতে। নির্বিচারে চালিয়ে যায় লুটতরাজ। ভাঙচুর করে বসতবাড়ি। মারধোর করে নারি-শিশু সহ উপস্থিত সবাইকে। কলের লাঙল দিয়ে চষে ফেলে ভিটেমাটি।
প্রত্যক্ষদর্শীদের মতে গত ৩১ জানুয়ারী, মঙ্গলবার রাতে আতাহার মোল্লা, হারুন মুন্সী, শাহজাহান ফকির, সুলতান গাজী ও হাবিব মোল্লাসহ দশ বারো জনের একটি বাহিনী এই ধ্বংসযজ্ঞ ও লুটতরাজ চালায়।
ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের নির্দেশনা দেন এড্যভোকেট আঞ্জুমানারা। একজন আইনজীবী হয়েও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করার পাশাপাশি লুটতরাজে নেতৃত্ব দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী।





আর্কাইভ