শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিদ্যুৎ এর অগ্রগতি ব্যতিত জাতীয় অগ্রগতি সম্ভব নয় : শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিদ্যুৎ এর অগ্রগতি ব্যতিত জাতীয় অগ্রগতি সম্ভব নয় : শিক্ষামন্ত্রী
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্যুৎ এর অগ্রগতি ব্যতিত জাতীয় অগ্রগতি সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

---সিলেট প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উন্নয়ন ও উৎপাদনের চালিকা শক্তি হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ ব্যবস্থাকে পিছনে রেখে জাতীয় অগ্রগতির কথা চিন্তা যায় না।
বিগত দিনে বিএনপি জোট সরকার বিদ্যুৎ উৎপাদন না করে, উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লুঠপাট করেছে।
আওয়ামীলীগ ক্ষমতা লাভের পর বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির লক্ষে অগ্রাধিকার দেয়ায় আজ ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেদের অবস্থান গড়তে চাই। তিনি বিদ্যুতের ব্যবহারে আরো সাশ্রয়ী নীতি অবলম্বন করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ, এ সম্পদের মালিক এদেশের জনগণ। আপনার সম্পদ আপনাকেই রক্ষা করতে হবে। গোলাপগঞ্জের বাঘা ও নালীউরিতে দু’টি সাব স্টেশন সহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ৬টি নতুন সাব স্টেশনের কথা উল্লেখ করে বলেন, পূর্ব সিলেটের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৬শ’ কোটি টাকা ব্যয়ে চারখাইয়ে গ্রীড উপ-কেন্দ্র হচ্ছে।
তিনি গোলাপগঞ্জ কদমতলীস্থ পল্লী বিদ্যুতের জোনাল অফিস প্রাঙ্গনে আয়োজিত ১০ কোটি টাকা ব্যয়ে নব-নির্মিত পল্লী বিদ্যুতের সাব স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি হানিফ আহমদের সভাপতিত্বে ও সমিতি বোর্ডের সেক্রেটারী (সচিব) সাংবাদিক আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুব আলম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিয়ানীবাজার এলাকা পরিচালক শফিউর রহমান শফি, দক্ষিণ সুরমা এলাকা পরিচালক মাহবুব আহমদ, বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুমিত হীরা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ভাদেশ্বর ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ ছালিক, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, লক্ষীপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সামাদ জিলু, সেক্রেটারী ইসমাইল আলী মেম্বার, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ফয়ছল, জহির উদ্দিন, রুহেল আহমদ, তাহের উদ্দিন তাজ্জুব, ফখরুল ইসলাম, নাজিম উদ্দিন লস্কর, আজমল আহমদ, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আর্জমন্দ আলী, উপজেলা মৎস্যজীবি সমিতির সেক্রেটারী নুরুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রুমেল সিরাজ, জাফরান জামিল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ শুকুর, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেক আহমদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ডা. ইব্রাহিম, ইউপি সদস্য তারেক আহমদ, আব্দুল মান্নান, ইজলাল আহমদ, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আনা মিয়া, পৌর ছাত্রলীগ সভাপতি কামরান আহমদ, সেক্রেটারী দেলওয়ার হোসেন দিপন প্রমুখ।
বিকেল সাড়ে ৪টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে, কৃষি সম্প্রসারণ অফিসার নজরুল ইসলামের পরিচালনায় ও উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেছেন, আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ আজ নিজের খাদ্যের চাহিদা পূরন করে বিদেশে রপ্তানি করছে। চাল-ডাল-মাছ-মাংশ সব ক্ষেত্রে আমাদের অভাবনীয় সফলতা খাদ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে। এজন্য তিনি কৃষক ও কৃষি বিভাগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ খায়রুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক আহমদ, পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, পৌর আওয়ামীলীগের সেক্রেটারী সৈয়দ মিছবাহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ শফিকুর রহমান, সাংগঠনিক কমান্ডার আব্দুল মুহিত, পৌর কমান্ডার মোহাম্মদ হানিফ আলী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন সোনা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক এজিএস মনসুর আহমদ, শরীফগঞ্জ ইউপি’র প্যানেল চেয়ারম্যান ওবায়দুল হক, তরুণ লেখক আলীম উদ্দিন বাবলু, ইউপি সদস্য সেলিম আহমদ, তারেক আহমদসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।





প্রধান সংবাদ এর আরও খবর

জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু

আর্কাইভ