বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
ঝিনাইদহ :: (৩ ফাল্গুন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৮মি.) ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম মুনীম লিংকন। ভ্রাম্যমান আদালত উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর ও গোসাইডাঙ্গা এবং ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় কৃত্তিনগর পান্না স্টোর নামক মুদি দোকান থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ (৩৭) ধারা মোতাবেক ১ হাজার টাকা, সামছুদ্দিনের রাইচ মিল থেকে পন্যে পাটজাত দ্রব্যের ব্যবহার আইন ২০১০ (৪) ধারা মোতাবেক ২ হাজার টাকা, একই আইনে গোসাইডাঙ্গা নায়েব আলীর ধান-চাউলের আড়ৎ থেকে ১ হাজার টাকা ও ধাওড়া জোয়ার্দ্দার ফার্মেসীর মালিক মৃত ব্যালন জর্দ্দারের ছেলে দিয়ারত জর্দ্দারের কাছ থেকে মেয়াদোর্তীন্ন ঔষধ রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। চারটি প্রতিষ্ঠান থেকে সব মিলিয়ে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে শৈলকুপা উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম মুনীম লিংকন জানান, ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের সাথে সহকারী হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার এস আই আল মাহমুদ।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা