সোমবার ● ১৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিসিকের মেয়র পদে বহাল আরিফুল হক চৌধুরী
সিসিকের মেয়র পদে বহাল আরিফুল হক চৌধুরী
সিলেট প্রতিনিধি :: (২৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৪মি.) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদেশের ফলে আরিফুল হকের মেয়র হিসেবে দায়িত্ব পালনে আর কোন বাধা রইলো না।
১৩ মার্চ সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খান হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আরিফুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আরিফুল হক চৌধুরীর বরখাস্তের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
পাশাপাশি আমরা আরেকটি নির্দেশনা চেয়েছিলাম তিনি (আরিফ) যেন মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।
আদালত তাঁর মেয়র হিসেবে দায়িত্ব পালনের আদেশও দিয়েছেন।
আদালতে আরিফুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার কাফি ও ব্যারিস্টার মঈনুল হোসেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের একটি আদালত আরিফুল হক চৌধুরীকে কারাগারে প্রেরণ করেন।
এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৪ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যাসহ চার মামলায় জামিন পান আরিফুল হক চৌধুরী।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত