শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বাস খাদে পড়ে আহত ২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বাস খাদে পড়ে আহত ২২
সোমবার ● ১৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে বাস খাদে পড়ে আহত ২২

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৬মি.) ঝিনাইদহে মটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুরপাল্লার বাসগাড়ী খাদে পড়ে আহত হয়েছে অন্তত ২২ জন। ১৩ জনকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ৯ জন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে।

১৩ ই মার্চ সোমবার আনুমানিক দুপুর ২ টার দিকে খুলনা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ৬২ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা আর এ পরিবহন ঝিনাইদহ সদরের পল্লিবিদুৎ নামক স্থানে পৌছালে বাম পাশ থেকে আসা দুজন আরোহী সহ মটর সাইকেলটি হঠাৎ আর এ পরিবহনটিকে অভারটেক করে পল্লিবিদুৎ আফিসের গেটের ভিতর প্রবেশ করতে চাইলে আর এ পরিবহনের চালক নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে রাস্তার ডান পাশের কড়াই গাছের সাথে ধাক্কা দেয়। পরে ড্রাইভারের স্ট্রারিংএ পা আটকায়ে গেলে পুণরায় রাস্তার পাশের আরেকটি কড়াই গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়।

এ সময় আহত হয় খুলনার আমির হোসেনের ছেলে রুহুল আমিন (২৫), যশোর নোয়াপাড়ার মৃত ভক্ত দাশের ছেলে কার্তিক দাশ (৬০), যশোর দরবার শরিফ এলাকার ফরজ বিশ্বাসের ছেলে মন্টু (৩০), যশোর পরমান্দপুরের হেলাল গাজীর ছেলে আবুল হোসেন (৫০), আব্দুল করিমের ছেলে আব্দুল আলিম (৪২), ঝিনাইদহ কালীগঞ্জের আওলাদ হোসেনের ছেলে রাব্বি হোসেন (৩), ঝিনাইদহ শহরের বানিয়াকান্দরের খোদা বক্সের ছেলে কামাল বক্স (৩২), যশোর পরমান্দপুরের আরিফুর ইসলামের স্ত্রী তামান্না (১৮), সাতক্ষীরা তালার বালিয়াডাঙ্গার আনছার গাজীর ছেলে রুহুল আমিন গাজি (৩৮), একই স্থানের উত্তম কুমারের ছেলে পটু (৪৫), মটর সাইকেল চালক ঝিনাইদহ শহরের ছোট কামার কুন্ডুর পান্টু (৩৫) ও মটরসাইকেলের পিছনে থাকা ঝিনাইদহ শামান্তার জমির হোসেনের ছেলে আতিয়ার (৩০)।

এ সময় স্থানীয় পল্লীচিকিৎসক বিষ্ণু পদ আহত ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেন। পরে দমকল বাহিনী গুরুতর বাকী আহত ৯ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার বলেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা আশংখা মুক্ত। তবে মটর সাইকেল চালক পান্টুর মাথায় প্রচন্ড আঘাত লাগায় তিনি এখনো আশংখা জনক অবস্থায় আছে বলে জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, মটরসাইকেল চালক পিছনে থাকা দুরুতগামী গাড়িটিকে তোয়াক্কা না করেই হঠাৎ সিগনাল দিয়ে ডান পাশে ঝুকে গেলে পরিবহনের ড্রাইভার তাকে বাঁচানোর চেষ্টা করলে নিয়ন্ত্রন হরিয়ে গাছের সাথে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আরো জানিয়েছেন, মটর সাইকেলের পিছনে বসে থাকা আতিয়ার রহমান ঝিনাইদহের পল্লীবিদুৎ আফিসের স্টাফ। মটর সাইকেল চালকের কোন লাইসেন্স নাই বলেও স্থানিয়রা জানান।

এদিকে পল্লীবিদুৎ অফিসের সামনে চায়ের দোকান মালিক রুবেল সহ স্থানীয়রা জানিয়েছেন, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর গাড়ীতে থাকা ৮/১০ জনের ব্যাগ ব্যাগেজ ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে জমা রাখা আছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)