রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভয়কে জয় করে পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীরা
ভয়কে জয় করে পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীরা

হাফিজুল ইসলাম লস্কর :: (১২ চৈত্র ১৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১২.৫৮মি.) সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি “আতিয়া মহল” জঙ্গি আস্তানা প্যারা-কমান্ডোর অভিযান চলাকালে অভিযানস্থলের পাশের পুলিশের চেকপোস্টে আত্মঘাতি হামলার ঘটনা ঘটে।
এতে পুলিশ সহ ৪ জন নিহত হয়েছেন এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। নিহত ও আহত সবাই সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে রয়েছেন।
এদিকে এমন আতংকের মুর্হুতে ভয়কে জয় করে পেশাগত দায়িত্ব পালন করছেন সাংবাদিকরা। সেখানে অবস্থানরত সাংবাদিকরা কঠিন পরিস্থিতির মধ্য সর্বশেষ অভিযানের খবর দেশ-বিদেশের মানুষের কাছে পোঁছে দিচ্ছেন।
আত্মঘাতি বোমা হামলার সময় স্থানীয় দৈনিক পত্রিকা মানচিত্রের ফটো সাংবাদিক গুরুত্বর আহত হলেও সেখান থেকে সরে আসেননি অন্যান্য সাংবাদিকরা। আহারে -অর্ধাহারে দায়িত্ব পালনে ব্যাস্ত গণমাধ্যমের কর্মীরা।
উল্লেখ্য, আতিয়া মহলে জঙ্গি আস্তানার খবর পাওয়ার পর সেখানে জড়ো হন সিলেটের সকল ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন পোর্টালের গণমাধ্যম কর্মীরা।
শুক্রবার সারাদিন অতিবাহিত হওয়ার পর সারারাত অপেক্ষার পর শনিবার সকাল নয়টার দিকে অভিযানের কার্যক্রম শুরু হয়।
দিনভর অভিযানের পর সন্ধার দিকে পুলিশের চেকপোস্টে আত্মঘাতি হামলা চালায় বাহিরের জঙ্গিরা। কিন্তু গণমাধ্যমকর্মীরা গভীর রাতেও পেশাগত দায়িত্ব পালনে ব্যাস্ত রয়েছেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ