মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » দিনাজপুর » রাজাবাসর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
রাজাবাসর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
আব্দুল্লাহ আল মামুন, পাবতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (১৪ চৈত্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ৩.০৫মি.) দিনাজপুরের পার্বতীপুরের রাজাবাসর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।
রাজাবাসর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম শাহ্, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল মান্নান, ২নং মন্মথপুর ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী, ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা সদস্য মোছাঃ ফেরদৌসী আরা, নুরুল ইসলাম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রাজাবাসর স্কুল এন্ড কলেজ। ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী আমন্ত্রীত অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে স্বাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, শুধু পড়াশুনা নয়, পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। কিন্তু উন্নত জাতি গঠনে, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে এসবের পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মো. তাজুন্নাহার পারভীন, উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন স্কুলে শিক্ষক ও শিক্ষিকা অর্চনা রানী, রেজাউল করীম, শফিকুল ইসলাম, শামছুল আলম, শাহনাজ পারভীন, শাপলা ও অঞ্জলী।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন