মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাকদোন নদী দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
খাকদোন নদী দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
বরগুনা প্রতিনিধি :: (১৪ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় সন্ধ্যা ৭.০৬মি.) বরগুনার খাকদোন নদী ও ভাড়ানী খাল অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করে পানি প্রবাহের সচলতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার ২৮ মার্চ বেলা ১১টার দিকে বরগুনার সদর রোডে সিটিজেন জার্নালিস্ট টিম বরগুনা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বরগুনা প্রেসক্লাব, বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি, বরগুনার পরিবেশ আন্দোলন কমিটি, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের বরগুনা শাখা, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও কর্মীসহ বরগুনার নানা শ্রেণী-পেশার সহস্রাধীক স্থানীয় অধিবাসী অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালীন বক্তারা বরগুনার খাকদোন নদী ও ভাড়ানী খাল অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করে খালের নাব্যতা ফেরানোর পাশাপাশি পানি প্রবাহের সচলতা নিশ্চিত কারা জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-বরগুনা জেলা এনজিও ফোরামের সভাপিত আবদুল মোতালেব মৃধা, সমাজ কর্মী শুখরঞ্জন শীল, মনির হোসেন কামাল, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম, মহিলা সংগঠনের সভানেত্রী মাহফুজা বেগম, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু, বরগুনা পৌরসভার কাউন্সিলর রইসুল আলম রিপন প্রমুখ।





পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা