শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে দূর্গম এলাকায় মা ও শিশু স্বাস্থ্য সেবা
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে দূর্গম এলাকায় মা ও শিশু স্বাস্থ্য সেবা
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে দূর্গম এলাকায় মা ও শিশু স্বাস্থ্য সেবা

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৬ চৈত্র ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, স্বাস্থ্য সচেতন হলে মাতৃ ও শিশু মৃত্যু হ্রাসসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হবে এবং দূর্গম এলাকায় মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারী বেসরকারী সকল পর্যায়ে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, জেলার মধ্যে কিছু দূর্গম উপজেলার প্রত্যন্ত এলাকায় প্রদত্ত স্বাস্থ্যসেবার পাশা-পাশি শিক্ষা সেবার কর্মসূচির বিষয়ে কাজ করে যেতে হবে। তিনি সন্মিলিতভাবে সকলকে এগিয়ে এসে নারী ও শিশু মৃত্যুর হার শূণ্যর কোটায় আনার লক্ষ্যকে সামনে রেখে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান ।
তিনি ৩০ মাচ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কনফারেন্স রুমে সমাজ উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়িত গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তা এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহযোগীতায় ষ্ট্রেনদেনিং হেলথ আউটকামস ফর উইমেন এন্ড সিলড্রেন (শোÑপ্রকল্প) প্রকল্পের জেলায় পর্যায়ে অবহিতকরন কর্মশালায় প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ে এ প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
ইপসার ফিল্ড কো-অর্ডিনেটর নিপা তালুকদার ও আব্দুল হালিমের অনুষ্ঠিত অবহিতকরন এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইপসার পরিচালক মাহাবুবুর রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার, সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তনচংগ্যা, খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডা.আশুতোষ চাকমা, পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সনজিব ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধুবী বড়–য়া,পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান প্রতুত্তর চাকমা, চেঙ্গী ইউপির চেয়ারম্যান কালা চাদঁ চাকমা, সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরন ত্রিপুরা,পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন,পানছড়ি খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, সাংবাদিক জহুরুল আলম, শাহরিয়ার ইউনূছ, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নতুন ধন চাকমা,পানছড়ি থানা মসজিদের ইমাম মাওলানা আবুল বশর, ইপসা-শো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার মো. হাবিবুর রহমান ।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা.আব্দুস সালাম বলেন, গ্রাম পর্যায়ে অতি মাত্রায় কু-সংস্কারের কারণে প্রাতিষ্ঠানিক ডেলিভারির সংখ্যা কম। ফলে মাতৃ-মৃত্যুর সংখাও কমানো কঠিন হচ্ছে। ইপসার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে কমিউনিটি পর্যায়ের বসবাসরত দরিদ্র মা ও শিশু রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন প্রসুতি মা রোগীদের ক্ষেত্রে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও এ্যাম্বুলেন্স ব্যবহারের সরকারি নির্দেশ দেয়া আছে।
উল্লেখ্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়িতে পাচঁটি ইউনিয়নের মধ্যে বসবাসরত দারিদ্রপিড়িত ও উচ্চ-স্বাস্থ্র্য ঝুকিতে রয়েছে এমন গর্ভধারণ সক্ষম নারী, গর্ভমতি মা, কিশোরী মেয়ে এবং নবজাতক ও পাচঁ বছরের নিচে শিশুদের নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ প্রকল্পে মাধ্যম কাজ করা হবে।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ