বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ চৈত্র ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় রাত ৮.৪৬মি.) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আইন উদ্দীন (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
২৯ মার্চ বুধবার রাতে তার মৃত্যু হয়।
আইন উদ্দিন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরদূর্লভখা এলাকার মৃত মহর আলীর ছেলে।
কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আনোয়ার হোসেন জানান, একটি হত্যা মামলায় আইন উদ্দিন ২০১৬ সালের ২৪ জানুয়ারি থেকে এ কারাগারে বন্দি ছিলেন। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। বুধবার রাত ১টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
এরপর তাকে প্রথমে কারা হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ প্রণয় ভূষণ দাস জানান, তাকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা