শিরোনাম:
●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফুলবাড়ীয়ায় গোয়াল ঘরে রাত যাপনকালে শিয়ালের কামড়ে বৃদ্ধা মা আহত
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফুলবাড়ীয়ায় গোয়াল ঘরে রাত যাপনকালে শিয়ালের কামড়ে বৃদ্ধা মা আহত
রবিবার ● ২৮ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলবাড়ীয়ায় গোয়াল ঘরে রাত যাপনকালে শিয়ালের কামড়ে বৃদ্ধা মা আহত

---ময়মনসিংহ অফিস :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৬মি.) ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক বৃদ্ধা মাকে গোয়াল ঘরে রাতযাপনের জন্য সন্তানরা রেখে যাওয়ার পর ৩/৪টি শিয়াল কামড়িয়ে ক্ষত বিক্ষত করেছে।

বুধবার রাতে এ ঘটনা ঘটলেও কোনো চিকিৎসা করানো হয়নি বৃদ্ধা মায়ের। পরে ২৮ মে রবিবার সকালে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান বৃদ্ধা মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। বৃদ্ধা মায়ের এমন করুণ পরিণতি দেখে মানুষ স্বজনদের ধিক্কার দিচ্ছে।

জানা যায়, ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের তেজপাটুলী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের রয়েছে তিন ছেলে। তারা বিয়েশাদি করে এখন আলাদা। সন্তান-সন্তানাদি নিয়ে তাদের পৃথক সংসার। তিন ছেলের কাছেই বৃদ্ধা মা বিবি মরিয়ম (৮৫) এখন বোঝা। তবে ফেলতে না পারায় মোখলেছুর রহমান, মোবারক হোসেন, মারফত মিয়া- এই তিন ছেলে পালাক্রমে তিন মাস করে দায়সাড়াভাবে ভরনপোষণ করেন বৃদ্ধা মা বিবি মরিয়মকে।

বড় ছেলে মোখলেছুরের বাড়িতে তিন মাস পার হওয়ার পর ছোট ছেলে মারফতের বাড়িতে বৃদ্ধা মাকে পাঠিয়ে দেয়া হয়। ছোট ছেলে মারফতের মনে রাগ জন্মে মায়ের ওপর। কারণ এখন তার থাকার কথা মেঝ ছেলে মোবারকের বাড়িতে। এ কারণেই মারফত তার অসুস্থ বৃদ্ধা মাকে থাকার ঘরের পাশে বেড়াহীন পলিথিন দিয়ে তৈরি গোয়াল ঘরে রেখে আসেন। গভীর রাতে ৩/৪ টি শিয়াল ঘুমের মধ্যে অসুস্থ বৃদ্ধা মাকে হাঁটুর নিচে কামড়িয়ে আহত করে। অসুস্থ বৃদ্ধা মায়ের আহাজারিতে আশপাশের লোকজন এসে শিয়ালদের হাত থেকে রক্ষা করে। কিন্তু সুচতুর পুত্র মারফত বিষয়টি ধামাচাপা দিতে চিকিৎসা ছাড়াই বাড়িতে মাকে রেখে দিয়েছেন।

পরে এলাকায় বিষয়টি জানাজানি হলে রবিবার সকালে পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার খবর পেয়ে ছুটে যান বৃদ্ধার কাছে। তিনি বৃদ্ধা মায়ের সমস্ত দায়ভার নেন। পরে তিন সন্তান বৃদ্ধা অসুস্থ মায়ের ভরনপোষণ ও চিকিৎসা না করলে তিনি আইনের আশ্রয় নেয়ার কথা বলেন।

অসহায় বৃদ্ধা মা সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে না পারলেও এ বৃদ্ধ বয়সে তিনি যে বড় অসহায় তা চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে। আশপাশের লোকজন যখন বলাবলি করছিল আপনার সন্তানদের অভিশাপ দেন। বিছানায় শুয়ে কাতর স্বরে বললেন না গো ……





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)