রবিবার ● ১৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিকের সাথে পুলিশ কনষ্টবল ফারুকের অসৌজন্য আচরণ !
সাংবাদিকের সাথে পুলিশ কনষ্টবল ফারুকের অসৌজন্য আচরণ !

চাটমোহর প্রতিনিধি :: সারাদেশে চলছে জেএসসি ও জেডিসি পরীক্ষা ৷ তারই ধারাবাহিকতায় পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরের চাটমোহর আরসিএন এন্ড বিএসএন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়েও পরীক্ষা চলছে ৷ রবিবার ছিল সাধারন বিজ্ঞান পরীক্ষা ৷ সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে ৷ পরীক্ষা শুরুর পর সোয়া ১০টার দিকে চাটমোহরে কর্মরত সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকার নিজস্ব সংবাদদাতা এস,এ মারুফ সংবাদ সংগ্রহের জন্য কেন্দ্রে প্রবেশ করতে গেলে কর্তব্যরত পুলিশ কনষ্টবল মোঃ ফারুক হোসেন এস এ মারুফকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেন ৷ এসময় মারুফ সাংবাদিক পরিচয় দিয়ে তথ্য সংগ্রহের জন্য এসেছেন জানালেও উক্ত পুলিশ কনষ্টবল তার হাত ধরে টেনে মেইন গেট থেকে সড়িয়ে দেন ৷ তাত্ক্ষনিক ভাবে ঘটনাটির ব্যাপারে প্রতিবাদ করলে ওই পুলিশ কনষ্টবল বলেন পরীক্ষা চলাকালীন সময়ে সাংবাদিক হোক আর বাহিরের যেই হোক কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না ৷ ঘটনার শিকার এস,এ মারুফ বিষয়টি সিনিয়র সাংবাদিকদের জানালে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ঘটনাটির ব্যাপারে দুঃখ প্রকাশ করেন এবং এ ব্যাপারে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন ৷
পুলিশ কনষ্টবলের এহেন আচরণে সবাই স্তম্ভিত হয়ে যান ৷ সূত্র মতে, কনষ্টবল ফারুক হোসেন একজন নিম্নস্থরের সরকারী কর্মচারী হলেও তিনি নিজেকে অনেক বড় কিছু ভাবেন ৷ ঘটনাটির ব্যাপারে স্থানীয়রা বলাবলি করেন পুলিশ কনষ্টবল হলে কি হবে ইনি যেন কেন্দ্র সচিব ৷ এব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) সুব্রত কুমার সরকার জানান, বিষয়টি তিনি দেখবেন ৷
আপলোড : ১৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.১৫ মিঃ





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা