শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদী স্টেশনে মৈত্রী ট্রেনে উঠা নামার ব্যবস্থা না থাকায় উত্তরাঞ্চলের মানুষ ভ্রমন সুবিধা থেকে বঞ্চিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদী স্টেশনে মৈত্রী ট্রেনে উঠা নামার ব্যবস্থা না থাকায় উত্তরাঞ্চলের মানুষ ভ্রমন সুবিধা থেকে বঞ্চিত
সোমবার ● ১৬ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদী স্টেশনে মৈত্রী ট্রেনে উঠা নামার ব্যবস্থা না থাকায় উত্তরাঞ্চলের মানুষ ভ্রমন সুবিধা থেকে বঞ্চিত

---

তামিমুল ইসলাম তামিম, ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদী স্টেশন থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী যাত্রীর সংখ্যা চাহিদার তুলনায় অতিরিক্ত হওয়ার সম্ভাবনা থাকা স্বত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে মৈত্রী ট্রেনে ভ্রমন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ৷ দু’দেশের মধ্যে চলাচলকারী যাত্রী সংখ্যা আশানুরুপ হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে ২০০৮ সালের ৪ঠা এপ্রিলের পরে ঈশ্বরদী স্টেশন থেকে যাত্রী উঠা নামার প্রাথমিক পর্যায়ের প্রক্রিয়া শুরু করা হয় ৷ পরে দু’দেশের রেলওয়ের ডিআরএম পর্যায়ের একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয় ৷ এসব বৈঠকে ইমিগ্রেশনসহ নানা সুযোগ সুবিধার বিষয়ে আলোচনায় স্থান পায় ৷ কিন্তু অদ্যবধি এ স্টেশন থেকে যাত্রী উঠা নামার ব্যবস্থা করনে চুড়ান্ত কোনো পরিবেশ সৃষ্টি হয়নি ৷ এ কারনে রেলের রাজস্ব আয়ও কম হচ্ছে ৷
মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অদ্যবধি গণ-মানুষের মুক্তি, শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের পক্ষের শক্তি ও স্বাধীনতার লড়াইয়ে ভারত সরকারের অনেক অবদান রয়েছে ৷ পাকিস্থানী শাষকগোষ্ঠির বিরুদ্ধে বাঙালী জাতিকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়ে ছিলেন তত্‍কালীন ভারত সরকার ৷ পাকিস্থানের দেশী-বিদেশী দোসরদের গভীর ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সবচেয়ে কাছে থেকে আপনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো ভারত ৷ তারই ধারাবাহিকতায় স্বাধীনতার পর সবসময়ই বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ৷ এই উন্নয়ন ও অগ্রগতিকে আরো যুগপোযোগী ও গনমুখি করার জন্য বর্তমান সরকার ২০১১ সালের ৩রা ডিসেম্বর যোগাযোগ মন্ত্রনালয়ের অধীন থেকে রেলপথকে বাদ দিয়ে এককভাবে রেলপথ মন্ত্রনালয় গঠন করে ৷ যার ফলে ব্রিটিশ আমলের নিয়ম-কানুন থেকে বেরিয়ে রেলওয়ে বিভাগ স্বতন্ত্রভাবে এগিয়ে চলছে ৷ বর্তমান সরকারের বিগত চার বছরে রেলপথ নির্মান, রেললাইন সংস্কার, নতুন ইঞ্জিন ও নতুন নতুন কোচের সংযোজনসহ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম ভারত সরকারের কাছে থেকে ক্রয় করেছে বাংলাদেশ সরকার ৷ সার্কভুক্ত দেশের ট্রানজিটের আলোকে ২০০৮ সালের ৩রা এপ্রিল দু’দেশের মধ্যে চালু করা হয় মৈত্রী এক্সপ্রেস
ট্রেন চলাচল ৷ ট্রেনটিতে ৩৬ টি এসি, ৮০ টি সিন্ধা, ২’শ ৮০ টি শোভন চেয়ারসহ সর্বমোট ৩’শ ২৬ টি আসনের ট্রেন নিয়ে ঢাকা-ঈশ্বরদী-বেনাপোল ও কোলকাতার মধ্যে চলাচল শুরু করে ৷
এতে করে ঈশ্বরদী,পাবনা, নাটোর,সিরাজগঞ্জ, রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের কোনো লাভ হয়নি ৷ রেলের দায়িত্বশীল একাধিক সূত্র মতে, ঈশ্বরদী স্টেশন থেকে মৈত্রী
ট্রেনে যাত্রী উঠা নামার ব্যবস্থা করা হলে প্রতিদিন ৩’শ ২৬টিরও বেশি যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে চলাচল করার সম্ভাবনা রয়েছে ৷  ট্রেনটিতে শুধু মাত্র ঢাকা থেকে যাত্রী উঠা নামার ব্যবস্থা থাকায় একদিকে যেমন উত্তরাঞ্চলের মানুষ বঞ্চিত হচ্ছে ৷ অন্যদিকে রেল কর্তৃপক্ষও প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে ৷ উত্তরাঞ্চলের শতশত যাত্রীদের এই ট্রেনে যাতায়াতের সুযোগ সৃষ্টির দাবীতে গত ২০১৪ সালের ১৭ জুলাই ঈশ্বরদীস্থ নাগরিক ঐক্য পরিষদের পক্ষ থেকে রেলমন্ত্রনালয় বরাবর স্বারকলিপি প্রদান করা হয় ৷ ঢাকা-কোলকাতা-ঈশ্বরদী-বেনাপোল হয়ে চলাচলরত মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীতে পানি ও তেল নেওয়ার জন্য স্টপেজ থাকলেও যাত্রী উঠার কোন সুযোগ নেই ৷ ফলে এ অঞ্চলের যাত্রীরা বাড়তি অর্থ খরচ করে ভিন্ন রুটে বাস বা অন্য কোন মাধ্যমে কোলকাতায় যাতায়াত করছে ৷ রেল কতৃৃপক্ষের উচিত সকল নিয়ম-কানুন ও প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহনের মাধ্যমে ঈশ্বরদী থেকে যাত্রী উঠা-নামার সুযোগ সৃষ্টি করা করা ৷
ঈশ্বরদী স্টেশন থেকে মৈত্রী
ট্রেনে যাত্রী উঠা নামার ব্যবস্থা চালু করনের বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন জানান, রেল কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব নেই ৷ শুধু মাত্র কাস্টমস্ ও ইমিগ্রেশন কর্তৃপ্ক্ষ এখন পর্যন্ত কাজ করতে না পারায় রের কর্তৃপক্ষেও যাত্রী উঠা নামার ব্যবস্থা করতে পারছে না ৷ বর্তমান অবস্থাতেই মৈত্রী ট্রেন কমপক্ষে আরো একটি এসি চেয়ার কোচ সংযোজন করা দরকার ৷ ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনটিতে যাত্রী উঠা নামার ব্যবস্থা চালু হলে যাত্রী সংখ্যা ও রাজস্ব আয় বহুগুনে বৃদ্ধি পাবে ৷ আপলোড : ১৬ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৫২ মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ