বৃহস্পতিবার ● ২৯ জুন ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » নবীগঞ্জে ইমা ও মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত-৮
নবীগঞ্জে ইমা ও মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত-৮
হবিগঞ্জ প্রতিনিধি :: (১৫ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৬মি.) ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ইমা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৮জন।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ২৯ জুন বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ইমা পরিবহণের সিলেট মেট্রো ছ (১১-১২৮২ ) ও সিলেট থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা মাইক্রোবাস ঢাকা মেট্রো চ (১৫-৫৮২৫) ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের সৈয়দ পুর বাজারের রহমান ফিলিং স্টেশন এর নিকটে মুখোমুখি সংঘর্ষ বাধে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৮জন। পরেখবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দূর্ঘটিনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিমল চন্দ্র ভৌমিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি সংবাদটি লেখা পর্যন্ত আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির