শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে প্রবাসীসহ দু’যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে প্রবাসীসহ দু’যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৃহস্পতিবার ● ২৯ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে প্রবাসীসহ দু’যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক),গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৫মি.) গাজীপুরে পৃথক ঘটনায় নিহত এক প্রবাসীসহ দু’যুবকের ঝুলন্ত লাশ ২৯ জুন বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো- গাজীপুর শহরের বাঙ্গালগাছ এলাকার জালাল উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৮) ও দিনাজপুর জেলার বিরামপুর থানার দিবুন গ্রামের রেজাউল করিমের ছেলে রতন মিয়া (২৩)।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ও নিহতের বাবা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাঙ্গালগাছ এলাকার জাকির হোসেন দুবাই’তে চাকুরি করে। প্রায় তিন মাস আগে ছুটি নিয়ে সে বাড়ি আসে। তাকে বিয়ে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। জাকির প্রতিদিনের মতো বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে দরজা আটকিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত তার কোন সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেয় বাড়ির লোকজন। এসময় তারা গলায় গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে জাকির হোসেনের লাশ ঝুলতে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। তার হাতে এক নারীর নাম লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেম ঘটিত কারণে সে আত্মহত্যা করেছে।

এদিকে, শ্রীপুর মডেল থানার এস আই আজহারুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রায় দু’বছর আগে দিনাজপুরের রতন মিয়া গাজীপুরের শ্রীপুরে আসে। তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া রতন মিয়া স্থানীয় ব্লু-প্লানেট নামের ডায়িং কারখানায় প্রিন্টিং অপারেটর পদে চাকুরি করে। ২৯ জুন বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসির সংবাদের ভিত্তিতে পুলিশ ঘরের ধর্ণার সঙ্গে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রতনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহতের খালা আনোয়ারা বেগম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর রতনের মা দিনাজপুরের একটি চাতাল মিলে শ্রমিকের কাজ করে। পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও সে দীর্ঘদিনে বাড়ি যায় নি। প্রায় দু’বছর পর বাড়ি যাওয়ার জন্য বুধবার সন্ধ্যায় রতন মোবাইল ফোনে তার মায়ের কাছে ৫শ’ টাকা দাবী করে। কিন্তু রতনের মা ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রতন মন খারাপ করে। ধারণা করা হচ্ছে, টাকা না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে রতন আত্মহত্যা করেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)