শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মেহেরপুরে সালিশ বৈঠকে গৃহবধূকে নির্যাতন : আটক-১৩
প্রথম পাতা » অপরাধ » মেহেরপুরে সালিশ বৈঠকে গৃহবধূকে নির্যাতন : আটক-১৩
রবিবার ● ৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেহেরপুরে সালিশ বৈঠকে গৃহবধূকে নির্যাতন : আটক-১৩

---মেহেরপুর প্রতিনিধি :: (২৫ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৪মি.) মেহেরপুরের গাংনীতে পরকীয়ার অভিযোগ তুলে স্থানীয় চেয়ারম্যান ও মাতব্বরেরা এক গৃহবধূ ও এক দুষ্টি প্রতিবন্ধী যুবককে নির্যাতন করেছেন। এ ঘটনায় দু’ইউপি চেয়ারম্যানসহ ১৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অর্ধ শতাধিক ব্যক্তির নামে মামলা করেছেন ওই গৃহবধূর বাবা গাংনী উপজেলার নওপাড়া গ্রামের শরীফুল ইসলাম। এ মামলায় গাংনী থানা পুলিশ এক ইউপি সদস্যসহ ১৩জন আটক করেছে।

আটককৃতরা হলো-গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য ও করমদী গ্রামের আব্দুল হামিদ (৫৫),শামসুজ্জোহা (৫৫),মঈনুদ্দিন (৬৫),খলিলুর রহমান (৫৩),বজলুল হক (৫০),আবু তালেব (৪৫),আজমাইন হোসেন (২৬),খলিল মন্ডল (৫৫),শরিফুল ইসলাম (২৬),কাবের আলী (৪০),আব্দুর রহমান (৬৫) ও কাউছার আলী (৩০),শিহাব আলী (২৬)।

তবে এ ঘটনায় পুলিশ আ.লীগ নেতা ওই গ্রামের জামাল আহমেদকে আটক করলেও অজ্ঞাত কারণে পথে তাকে ছেড়ে দেয়।

৯ জুরাই রবিবার ভোররাতে গাংনী থানা পুলিশের কয়েকটিদল গোপন সংবাদের ভিত্তিতে করমদী গ্রামে অভিযান চালিয়ে এদেরকে আটক করে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামের ইছার উদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম (৩০) নামের দৃষ্টি প্রতিবন্ধীকে গ্রামের রাস্তায় বসে থাকতে দেখে কয়েকজন যুবক। ওই যুবকদের তথ্য অনুযায়ী গ্রামের মাতব্বরেরা একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী এক সন্তানের জননী সিমা খাতুন (২৬)-এর সাথে পরকীয়ার অভিযোগ তোলেন আশরাফুলের বিরুদ্ধে। এ সময় ওই মাতব্বরেরা আশরাফুল ইসলাম ও সিমাকে ধরে নিয়ে ঘরে আটকে রাখে।

পরেদিন সকালে গ্রামে তাদের বিরুদ্ধে সালিসের আয়োজন করেন তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সাবেক চেয়ারম্যান রেজাউল হকসহ গ্রাম্য মাতব্বরেরা।

সালিশের সময় দুজনকে হাত-পা বেঁধে নির্যাতন করে। এ সময় স্থানীয়রা ওই নির্যাতনের দৃশ্য ভিডিও ও ছবি ধারণ করে ফেসবুকে ছাড়ে। ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে,স্থানীয় প্রশাসন বিষয়টি আমলে নেয়। পরে নির্যাতিতা গৃহবধূর বাবা শরীফুল ইসলামের অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৩জনকে আটক করে।
রবিবার সকাল ১০টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,গৃহবধূর বাবার মামলার সূত্র ধরে ১৩জনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)