শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ জুলাই ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » সিসিক নির্বাচনের বছরখানেক বাকি থাকলেও প্রচারনায় আ.লীগের ৪ প্রার্থী
প্রথম পাতা » রাজনীতি » সিসিক নির্বাচনের বছরখানেক বাকি থাকলেও প্রচারনায় আ.লীগের ৪ প্রার্থী
বুধবার ● ১২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিসিক নির্বাচনের বছরখানেক বাকি থাকলেও প্রচারনায় আ.লীগের ৪ প্রার্থী

---হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (২৮ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.০১মি.) সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের এখনো প্রায় বছরখানেক বাকি। তবুও থেমে নেই প্রচারনা। খোদ সরকার দলীয় চার প্রার্থী নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। প্রচারনায় রয়েছেন সাবেক মেয়র আ:লীগের কেন্দ্রীয় নেতা বদর উদ্দীন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও বাফুফের নির্বাহী সদস্য বি:বাজারের সন্তান মাহি উদ্দিন সেলিম। নির্বাচনকে সামনে রেখে প্রচারণাযুদ্ধে সম্ভাব্য মেয়র প্রার্থীদের পাশাপাশি ও কাউন্সিলর প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।

প্রচারণার অংশ হিসেবে সিলেট নগরীজুড়ে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও তোরণ শোভা পাচ্ছে। আওয়ামীলীগ দলীয় একটি সুত্রে জানায়, সভানেত্রী শেখ হাসিনা সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছেন। কিন্তু দলটির অন্যান্য সম্ভাব্য মেয়র প্রার্থীরা এখনই মাঠ ছেড়ে দিতে নারাজ।

সিসিকের সর্বশেষ নির্বাচন হয় ২০১৩ সালের ১৫ জুন। সে নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে মেয়র হন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। সিসিকের পরবর্তী নির্বাচন আগামী বছরের শুরুর দিকে করতে চাইছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচন দলীয় প্রতীকে হবে, এজন্য সম্ভাব্য প্রার্থীরা দলের মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন।

আওয়ামী লীগ দলীয় সূত্র জানিয়েছে, গত শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সভায় সিসিকের আগামী নির্বাচনের জন্য মাঠে কাজ করতে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে নির্দেশ দিয়েছেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি কামরান সিসিকের প্রথম দুই নির্বাচনে মেয়র নির্বাচিত হন। তবে গত নির্বাচনে পরাজয় বরণ করেন তিনি। তবে আগামী নির্বাচনের জন্য শেখ হাসিনার গ্রিন সিগনাল পেয়ে নতুন উদ্যমে মাঠে নামছেন কামরান।

এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘কার্যনির্বাহী সংসদের সভায় সভানেত্রী শেখ হাসিনা মাঠে কাজ করতে নির্দেশ দিয়েছেন কামরানকে। এটা কামরানের জন্য একধরনের গ্রিন সিগনাল।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘জনগণের জন্যই আমার রাজনীতি। দল ও নেত্রীর প্রতি আনুগত্য রেখে সর্বদাই জন মানুষের পাশে আছি। আমার নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মাঠে থাকতে নির্দেশ দিয়েছে। মানুষের প্রত্যাশাও আমাকে নিয়ে অনেক বেশি। তারা চাচ্ছেন, আমি যেন আগামী নির্বাচনে প্রার্থী হই। আমি আছি, কাজ করছি।’

দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে কামরান এগিয়ে থাকলেও অন্যান্য সম্ভাব্য প্রার্থীরা এখনই মাঠ ছাড়তে নারাজ। তারা বলছেন, দলের মনোনয়ন বোর্ড যখন কাউকে মনোনয়ন দেবে, তখনই তার প্রার্থীতা নিশ্চিত হবে। এর আগে সবার জন্য সুযোগ রয়েছে। আওয়ামী লীগ থেকে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম এবং নগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও টানা তিনবারের সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ । রাজনীতিতে সক্রিয় না হলেও অর্থমন্ত্রীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত সেলিম।

সিলেট নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘আমি গত প্রায় চার বছর ধরে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছি। সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সব জায়গা থেকেই সাড়া পাচ্ছি। নগরবাসী মনে করেন, আমি একজন সৎ রাজনীতিবিদ এবং পরিচ্ছন্ন ও পরিশ্রমি মানুষ। দলীয় মনোনয়ন পেলে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম বলেন, ‘মেয়র পদে নির্বাচন করার জন্য সকল মহল থেকে অনুরোধ আসছে। যদি দলীয় নেত্রী শেখ হাসিনা বিবেচনা করেন এবং দলীয় মনোনয়ন পাই তাহলে আমি নির্বাচন করতে প্রস্তুত আছি। মেয়র পদে একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ প্রয়োজন, যার সর্বমহলে অবদান আছে। আমি মনে করি এক্ষেত্রে আমি একজন যোগ্য মেয়র প্রার্থী।

নগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ পেরিয়ে এখন আওয়ামী লীগের রাজনীতি করছি। টানা তিনবার কাউন্সিলর হয়েছি। দলীয় সভানেত্রী যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ীই কাজ করবো।’





রাজনীতি এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক

আর্কাইভ