শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিনোদন » ইমদাদুল হক মিজানের চলচ্চিত্র ‘কান্না’র করুণ কাহিনীর চমৎকার গল্প
প্রথম পাতা » বিনোদন » ইমদাদুল হক মিজানের চলচ্চিত্র ‘কান্না’র করুণ কাহিনীর চমৎকার গল্প
বুধবার ● ১২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইমদাদুল হক মিজানের চলচ্চিত্র ‘কান্না’র করুণ কাহিনীর চমৎকার গল্প

---নজরুল ইসলাম তোফা,বিনোদন প্রতিবেদক :: সমাজে এখনও এমন অনেক মানুষ রয়েছে যাদের দু’একটি জামা দিয়ে বছরের পর বছর পার করতে হয়। তাদের অভাবের তাড়নায় বা দারিদ্র্যের কসাঘাতে এমন অনেক ইচ্ছাকেই কবর দিতে হয়। মনের ইচ্ছা থাকা সত্বেও অনেক কিছুই তাঁরা করতে পারেনা।

বদলে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে সব কিছুই, শুধু বদলাচ্ছে না তাদের ভাগ্য। ‘কান্না’ গল্পে দেখা যাবে রাজুর মা পরের বাসায় কাজ করে, রাজধানীর এক বস্তিঘরে তাদের বসবাস। রাজুর বাবা ছিল দিন মজুর অসুস্থ মানুষ, কোন কাজ কর্ম করতে পারে না। রাজুর মা পরের বাসায় কাজ করে যা টাকা পায় তার বেশির ভাগই রাজুর বাবার চিকিৎসার পেছনে চলে যায়। অবুঝ ছেলে রাজু। একদিন মায়ের কাছে রাজু বায়না ধরে নতুন গেঞ্জি কিনে দেয়ার। মা টাকা নাই বলে। ঘটনার এক পর্যায়ে রাজুর হাতে রাজুর মায়ের পরনের কাপরের কিছু অংশ ছিড়েঁ যায়। মা রাজুকে বকা দেয়। কারণ তার মাত্র দুটি কাপর। রাজু কান্না করে চলে যায়। পরদিন রাজু রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় রাস্তার পাশে এক মহিলার কাপর শুকানো অবস্থায় দেখতে পায়। রাজুর মনে পরে যায় তার মায়ের কাপরটি অসাবধানবশত সে ছিড়ে ফেলেছিল। মনে পরে যায় তার মায়ের মাত্র একটি কাপর। রাজু কাপরটি চুরি করতেই মহিলা দেখে ফেলে। রাজু কাপরটি নিয়ে দৌড়াতে থাকে। মহিলা সহ পাবলিকরা রাজুকে ধরতে দৌড়াতে থাকে। এক পর্যায়ে রাজু হোঁচট খেয়ে দেয়ালের উপর গিয়ে পরে, রাজুর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তারপর আরো অনেক ক্লাইমেকস্••••?

এমনই একটি গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে চলচ্চিত্র নির্মাতা ইমদাদুল হক মিজান তিনি বলেন, এর আগেও আমি কয়েকটি শর্ট ফিল্ম করেছি কিন্তু “কান্না “গল্পটি একেইবারেই অন্যরকম। কান্নার গল্প লিখেছে জান্নাত আরা ফেরদৌস মিলা নামের নতুন একটি মেয়ে অসাধারণ লিখেছে সে। গল্পটির শেষ দুটি দৃশ্যর কাহিনী বিন্যাস করতে গিয়ে আমার চোখেই পানি চলে আসছিল। তিনি আরও বলেন কান্না গল্পে বর্তমান সমাজে শিশুরা যে কতোটা নির্যাতিত তা তুলে ধরা হয়েছে। অবুঝ শিশুরা ভুল করতেই পারে সেই ভুলটা ধরিয়ে দেয়া উচিত। কিন্তু আমরা তা না করে শিশুদের শারিরিক নির্যাতনেই মেরে ফেলি। ছেলে কিংবা মেয়ে এসব বাচ্চাদের অকারণেই মেরে ফেলি। পরিচালকের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকার যেখানে পোলিও টিকা সহ বিভিন্ন প্রকার মেডিসিন দিয়ে শিশুদের জীবন রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে শিশুদের মেরে ফেলা কেন?

ফিল্মটিতে অভিনয় শিল্পী হিসাবে কে কে থাকবেন, এমন প্রশ্নের জবাবে পরিচালক ইমদাদুল হক মিজান বলেন, ‘কান্না’ গল্পে রাজু চরিত্রের জন্য ৫/৬ বছরের একটি নতুন ছেলে খুঁজছি আর বাঁকি সব পুরনো শিল্পী থাকবে। একজন প্রযোজকের সাথে গল্পটি নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন উনি যদি বিনিয়োগ করেন শীঘ্রই শুটিং শুরু হবে।

ইমদাদুল হক মিজানকে বর্তমানে আর কি কাজ নিয়ে ব্যাস্ত আছেন জানতে চাইলে, তিনি নজরুল ইসলাম তোফাকে বলেন, কাজী মারুফ অভিনীত, তাঁর পরিচালিত ‘বেপরোয়া প্রেমিক’ সিনেমার কাজ সাময়িক ভাবে বন্ধ রেখেছেন। তবে এর বাইরে ‘পোল্টি ফিড’ নামের একটি বিজ্ঞাপন এর কথা চলছে। চুড়ান্ত হলেই জানাবো যাবে। সেই সাথে আরও নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা ও চেষ্টা নিয়ে সর্বদা ব্যস্ত আছেন।

তরুন নির্মাতা ইমদাদুল হক মিজান অনেক সচ্ছতা ও গুরুত্বের সহিত প্রতিটি কাজ করে থাকেন। আগামীতে আরো ভালো নাটক বা ফিল্ম নির্মান করে দেশবাসীকে উপহার দেয়ার ইচ্ছা পোষন করেন। সামনে এগিয়ে চলার উদ্দ্যোম ও সাহস নিয়ে তরুন নির্মাতা সকলের দোয়া চান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)