শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুর ক্ষুদ্র জনপদে মিনি চিড়িয়াখানা গড়ে উঠচ্ছে
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুর ক্ষুদ্র জনপদে মিনি চিড়িয়াখানা গড়ে উঠচ্ছে
বুধবার ● ২৭ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুর ক্ষুদ্র জনপদে মিনি চিড়িয়াখানা গড়ে উঠচ্ছে

--- মো. রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলার ক্ষুদ্র জনপদে হাবড়া ইউনিয়নের উত্তর মরনাই তাহেরপাড়া গ্রামের মিনি চিড়িয়াখানাটি গড়ে উঠ চ্ছে।
ইঞ্জিনিয়ার রইচউদ্দিন মিঞা (বাবলু) মরুভূমির প্রাণী দুম্বা ও বিদেশি ছাগল নিয়ে আবু তাহের মিঞা অ্যাগ্রো ফার্ম নামে দুবছর আগে একটি খামারের যাত্রা শুরু করে। বর্তমানে এখন এটি দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্ক হিসেবে পরিচিতি পেয়েছে। এটি দেখতে এবং অবসর সময় কাটাতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছে নানা বয়সী দর্শনার্থী। ছুটির দিনে এখানে ভিড় হয় তুলনামূলক বেশি। এখানে রয়েছে দুম্বা, চিত্রা হরিণ, কচ্ছপ, ইমু পাখি, ময়ূর, তিন পা-ওয়ালা শাহীওয়াল গরু, জার্মান স্পিস কুকুর, বানর, অস্ট্রেলিয়ান ঘুঘু, চীনা হাঁস, ককটেল পাখি, ব্রাহমা মোরগ, বিলেতি ইঁদুরসহ নানা প্রজাতির পশু-পাখি। রয়েছে শিশুদের খেলাধুলার জন্য চরকি, দোলনাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা।
চিড়িয়াখানার ভেতরে রয়েছে পিকনিক স্পটও। প্রায় দুই একর জায়গা নিয়ে এই চিড়িয়াখানাটি গড়ে তুলেছেন পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের উত্তর মরনাই তাহেরপাড়া গ্রামের ইঞ্জিনিয়ার রইচউদ্দিন মিঞা (বাবলু)।
দর্শনার্থী ভবানীপুর ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট শেষ বর্ষের শিক্ষার্থী শাফিকা জান্নাত বলেন, ‘ উত্তর মরনাই তাহেরপাড়ায় গ্রামীণ এলাকায় চিড়িয়াখানা হয়েছে জানতে পেরে বন্ধুদের নিয়ে ছুটে এসেছি। এখানে ঘুরে ঘুরে চিত্রা হরিণ, ময়ূর, কচ্ছপ, ইমু পাখিসহ অনেক পশু-পাখি দেখেছি এবং বেশ উপভোগ করেছি।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানহা মুনতাসির জানায়, কচ্ছপ, চিত্রা হরিণ, দুম্বা আর ময়ূর সে বইয়ে ছবি দেখেছে, এখানে এসে চোখ দিয়ে দেখছি।
চিরিরবন্দর ঘুঘুরাতলী থেকে আসা আফছার আলী বলেন, ‘গ্রামীণ পরিবেশে প্রত্যন্ত পল্লীতে মিনি চিড়িয়াখানা দেখতে পেয়ে আমরা অভিভূত, ভবিষ্যতে বন্ধু-বান্ধর ও আত্মীয়-স্বজন নিয়ে পিকনিক করতে এ পার্কে আসব।’
দুই সন্তান সঙ্গে করে নিয়ে আসা বাবা মনোয়ারুল ইসলাম বলেন, ছোট বাচ্চাদের বিনোদনের তেমন কোন জায়গা না থাকায় প্রায়ই এই মিনি চিড়িয়াখানায় ঘুরতে আসি।
দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্কের কেয়ারটেকার আক্তারুল ইসলাম বলেন, ‘বর্তমানে আমিসহ ছয় থেকে সাতজন কর্মচারী আছি। প্রথমে দুম্বা ও বিদেশি ছাগলের খামার ছিল। এরপর বিনোদনের জন্য চলতি বছর মার্চে এই জায়গাতে মিনি চিড়িয়াখানা ও পার্ক গড়ে তোলা হয়। মানুষের কাছে আকর্ষণ বাড়াতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।
দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্কের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার রইচউদ্দিন মিঞা (বাবলু) বলেন, ‘তুর্কি দুম্বা ও বিদেশি ছাগলের খামার থেকে মিনি চিড়িয়াখানা ও পার্ক গড়ে তোলা হয়েছে। শখ ছিল মিনি চিড়িয়াখানা করার। শেষ পর্যন্ত মিনি চিড়িয়াখানা ও পার্ক তৈরি করেছি। সম্প্রতি বন বিভাগের লাইসেনস সংগ্রহ করেছি। ভবিষ্যতে উটপাখি, গাধাসহ নানা ধরনের পশুপাখি ও বিরল প্রজাতির প্রাণী সংগ্রহের ইচ্ছা রয়েছে।
দেশের বিভিন্ন জায়গা থেকে যে ভাবে আসবেন, পার্বতীপুর এসে হাবড়া, চৌপতি, উত্তর মরনাই, এর পর মিনি চিড়িয়াখানা। দিনাজপুর ও ফুলবাড়ী থেকে আমবাড়ী, অসুরকোট, উত্তর মরনাই, এর পর মিনি চিড়িয়াখানা। চিরিরবন্দর থেকে যশাইবাজার, আমবাড়ী, অসুরকোট, উত্তর মরনাই, এর পর মিনি চিড়িয়াখানা ও পার্কের।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)