বুধবার ● ২৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে যুবলীগ নেতা গ্রেফতার
খাগড়াছড়িতে যুবলীগ নেতা গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সোলায়মান বাদশা (৩৬) নামে যুবলীগের এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার ২৭ নভেম্বর ভোর রাতে পৌরসভার নবীনগর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত সোলায়মান বাদশা মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড, নবীনগর এলাকার বাসিন্দা মৃত মজিদ লিডারের ছেলে। সে পৌর যুবলীগের দপ্তর সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানায় মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ সুমন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে আটক করে।
মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, এজাহারভুক্ত আসামী সোলায়মান বাদশাকে পুলিশ তার নিজ বাসা হতে আটক করেছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ