শনিবার ● ২ জুলাই ২০২২
প্রথম পাতা » ঢাকা বিভাগ » জনপ্রিয় হয়ে উঠছে ধারাবাহিক নাটক ‘জাকের ভাই’
জনপ্রিয় হয়ে উঠছে ধারাবাহিক নাটক ‘জাকের ভাই’
বিনোদন প্রতিবদেক :: জনপ্রিয় হয়ে উঠেছে তরুন চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু রচিত ও পরিচালিত ধারাবাহিক নাটক ‘জাকের ভাই’। গ্রামবাংলার পটভূমিতে একটি সামাজিক গল্প নিয়ে নির্মিত নাটকটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। এটি আত্মপ্রকাশ পেয়েছে ইউটিউব মিডিয়া ‘‘চ্যানেল জিরো’’তে। এটি চিত্রায়িত হয়েছে নারায়ণগঞ্জ বন্দরের সাবদী,আইসতলা,কলাবাগ,কল্যান্দী ও শান্তিনগরসহ বেশ কয়েকটি লোকেশনে। নামের সঙ্গে কিছুটা মিল থাকায় অনেকেরই মতামতে উঠেছে হুমায়ূন আহমেদের বাকের ভাই নাটক এর আদলে করা হয়েছে। কিন্তু এ প্রশ্নের সঙ্গে দ্বি-মত পোষণ করেছেন নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু। তিনি জানান,হূমায়ূন আহমেদ স্যার খুবই বড় মাপের একজন লেখক ছিলেন তার নাটকের সঙ্গে আমার নাটকের তুলনা চলেনা। আমার নাটকটি নিয়ে যারা হুমায়ূন স্যারের বাকের ভাই নাটক এর সঙ্গে তুলনা করেছেন তারা নাটক না দেখেই সমালোচনা করেছেন আমি তাদেরকে বলবো আপনারা নাটকটি দেখে তারপর মন্তব্য করুন। তার গল্পের সঙ্গে আমার গল্পের কোন মিল নেই। হয়তোবা নাটকের নামটির মধ্যে শুধুমাত্র ভাই শব্দটিই মিলেছে। পরিশেষে তিনি বলেন,দর্শক নাটক দেখে মন্তব্য করবে এটাই স্বাভাবিক। তাতে আমি বিচলিত নই। তবুও আমি বলবো ভাল হোক আর মন্দ হোক আপনারা মন্তব্য করবেন। নাটকটিতে মূল চরিত্র অর্থাৎ জাকের ভাই চরিত্রে অভিনয় করেছেন নাট্যকার নিজেই। এছাড়া নেগেটিভ ক্যারেক্টার তরফদার চরিত্রে বাংলাদেশ চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা পলাশ,চেয়ারম্যান চরিত্রে মোহাম্মদ হোসেন,নয়সের চরিত্রে মালেক,মাষ্টার চরিত্রে সারোয়ার খান,মেম্বার চরিত্রে সামসুল,চাচা চরিত্রে মিতু মোর্শেদ,রোকেয়া ভাবী চরিত্রে নীল আচল,হাসি চরিত্রে স্মৃতি প্রমুখ।





শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়