শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ জুলাই ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা
শনিবার ● ২ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রথযাত্রা উপলক্ষে শুক্রবার সকালে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কির্তন ও পুজো অর্চনা পালন করেন।

রথযাত্রাটি উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। এ যাত্রাটি ভবানীপুর বাজারের বিভিন্ন এলাকা ঘুরে জমিদার বাড়ি এসে পৌছে। পরে গোপাল চন্দ্র প্রানিকের বাড়িতে এ রথ যাত্রাটি অবস্থান করেন।

আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

রথ যাত্রাটি শুরু হওয়ার পূর্বে রথ যাত্রা অনুষ্ঠানে জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শ্রী নারায়ন চন্দ্র সুত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

এসময় আরো উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, শাহাগোলা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অনুপ কুমার দত্ত বাদল, ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিন্ডার গার্টেন এ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ অভিজিৎ চৌধুৃরী, ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর খাঁনসহ উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে স্পর্শ করেছে : এমপি হেলাল
আত্রাই :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন একমাত্র আওয়মীলীগ সরকারই অঙ্গিকার দেওয়ার পর সেই কথা ও অঙ্গিকারকে কাজের মাধ্যমে বাস্তবে পরিণত করে। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা ২০১৮সালের নির্বাচনের আগে দেশবাসীর কাছে গ্রামে গ্রামে শহরের সুবিধা পৌছে দেওয়ার অঙ্গিকার করেছিলো। আজ সেই অঙ্গিকারের সিংহ ভাগই বাস্তবে পরিণত করেছেন। বর্তমানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া দেশের প্রতিটি ঘরে ঘরে পৌছে গেছে। বাংলার প্রতিটি ঘরকে আয়ের উৎসে পরিণত করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা অব্যাহত রয়েছে। আ’লীগ সরকার যতদিন সরকারে থাকবে ততদিন এই ধারা অব্যাহত থাকবে। তাই আগামী জাতীয় নির্বাচনে দলবল নির্বিশেষে উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে আবারো আ’লীগ সরকারকে বিজয়ী করার অনুরোধ রইলো।
শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল, স্ট্রিট লাইট ও সেলাই মেশিন এবং কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ এবং উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী হরিতলা সার্বজনীন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পৃথক পৃথক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকারসহ উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
আত্রাইয়ে নতুন ভোটার তালিকার শুভ উদ্বোধন
আত্রাই :: সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে বাড়ী বাড়ী গিয়ে নতুন ভোটার তালিকা তৈরী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

পহেলা জুলাই শুক্রবার সকালে নিজ গ্রামে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক। এসময় উপজেলা নির্বাচন অফিসার শাহ আবুল কালাম আজাদ, তথ্য সংগ্রহকারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন অফিসার শাহ আবুল কালাম আজাদ জানান, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হবার ক্ষেত্রে আটটি তথ্যের প্রয়োজন। নতুন ভোটারের ক্ষেত্রে যাদের বয়স পহেলা জানুয়ারী দুই হাজার সাত বা তার পূর্বে হতে হবে। সেইসাথে অনলাইন জন্মনিবন্ধন সনদ, শিক্ষা সনদ, পিতা-মাতা বা স্বামী-স্ত্রীর এনআইডি কার্ড, রক্তেরর গ্রুপ, নাগরিকত্ব সনদ, চৌকিদারি ট্যাক্্র, পাসপেটির্ (যদি থাকে)।
গৃহবধূর দায়েরকৃত মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার-৩
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে গ্রাম্য শালিসে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে গৃহবধূ কর্তৃক দায়েরকৃত মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হাতিয়াপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) হাতিয়াপাড়া গ্রামের স্কুল পড়-য়া মেয়ের অজান্তে মোবাইল ফোনে ছবি তুলে কম্পিউটারের মাধ্যমে নগ্ন করে বেশ কয়েকজনকে দেখায়। ৩/৪দিন আগে এমন ঘটনা ঘটলে ওই সুত্র ধরে গত ২৬ জুন আনুমানিক রাত ৮ টায় ওই গ্রামে এক শালিসি বৈঠক বসে। শালিসে সংশ্লিষ্ট ইউপি সদস্য ইসমাইল হোসেন, মহিলা ইউপি সদস্য আফরোজা ও গ্রাম্য মাতব্বরসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিল। ওই শালিসে গৃহবধূকে ১০ টি বেত্রাঘাত ও ১৫ হাজার টাকা এবং মোবাইলে ছবি ধারণের অপরাধে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে ৫ টি বেত্রাঘাত ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে গৃহবধূ রুবি (৩৩) জরিমানার টাকা দিতে না পারায় মাতব্বররা ঐ রাতেই তার ঘরের ফ্রিজ নিয়ে যান।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে গত বুধবার ইউপি সদস্য ইসমাইলসহ ১০ জনকে আসামি করে আত্রাই থানায় একটি মামলা দয়ের করেন। এ মামলায় বুধবার দিবাগত রাতে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে মাগুড়াপাড়া গ্রামের ইউপি সদস্য ইসমাইল হোসেন (৫৭), হাতিয়াপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) ও রুহুল (২২) কে গ্রেফতার করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, আমার বাড়ির কাছে শালিস অথচ আমাকে ডাকা হয়নি এটা কেমন কথা। বিষয়টি দুঃখজনক।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, গ্রাম্য শালিসে এ ধরণের জরিমানা করার বা জোরপূর্বক ঘর থেকে ফ্রিজ নিয়ে যাওয়ার অধিকার তাদের নেই। মামলার ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)