শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষক হত্যাকাণ্ডে নিন্দা জানিয়ে চুয়েটে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষক হত্যাকাণ্ডে নিন্দা জানিয়ে চুয়েটে মানববন্ধন
শনিবার ● ২ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষক হত্যাকাণ্ডে নিন্দা জানিয়ে চুয়েটে মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: ঢাকার আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকাণ্ডে ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জনসম্মুখে গলায় জুতার মালা পরানোর ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকালে ব্যানার নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এই মানববন্ধন পালন করেন তারা। মানব বন্ধনে অংশগ্রহণ করা শিক্ষকরা জানান,
গত ২৫ জুন ঢাকা আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক উৎপল কুমার সরকারকে খেলার মাঠে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর এক ছাত্র। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে তিনি মারা যান।
অন্যদিকে ধর্ম অবমাননাকারী ছাত্রকে সহায়তার অভিযোগ তুলে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব স্বপন কুমার বিশ্বাসের গলায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ কর্মকর্তাদের সামনেই জুতার মালা পরান মির্জাপুর ইউনাইটেড কলেজের ছাত্র ও স্থানীয় কিছু ব্যক্তি৷
চুয়েট শিক্ষক শিক্ষক সমিতি উক্ত ঘটনা দুইটি তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানায়। তারা বলেন,
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রকে প্রচলিত আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। একই সাথে শিক্ষক উৎপল কুমার সরকারের বিয়োগের ক্ষতিপূরণ তার পরিবারকে নিশ্চিত করতে হবে।
একাত্মতা প্রকাশ করে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম। এছাড়া বিভিন্ন বিভাগের ডিন ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বক্তব্য প্রদান করেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বদিউস সালাম, গনিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সানাউল-রাব্বি পাভেল।
এছাড়া চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. বশির জিসান তার বক্তব্যে উক্ত ঘটনার নিন্দা জানান ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।তিনি বলেন,শিক্ষক হিসাবে আমরা লজ্জিত যে আমরা তাদের মতো অনেকেই শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাটুকু দিতে পেরেছি, কিন্তু মানবিকভাবে শিক্ষিত করে তুলতে পারিনি। আপনাদের সামনে একজন শিক্ষককে অন্যায়ভাবে হেয় প্রতিপন্ন করবে তা জাতির কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। শিক্ষকদের মানহানিকর ঘটনাসমূহ দিনদিন বেড়েই চলছে।

পরিশেষে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এর বক্তব্যের মাধ্যমে মানববন্ধনটি শেষ হয়।

রাউজানে কাপ্তাই মহাসড়কে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে নিহত-১

রাউজান :: চট্টগ্রাম রাউজানের কাপ্তাই মহাসড়কের মোতালবের টেক এলাকায় দ্রুতগতির ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে শামশুন নাহার (৬০) নামের এক নারী মারা গেছে। আহত হয়েছে নিহত নারীর পুত্র মোহাম্মদ হাসান(৩২)সহ অটোরিক্সা চালক। নিহত নারী হটহাজারী উপজেলার বাথুয়া গ্রামের আবদুল খালেকের স্ত্রী। এই দুঘর্টনা ঘটে ১ জুলাই শুক্রবার দুপুরে। রাউজান থানার উপপরিদর্শক নাহিদ জানিয়েছেন দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত নারীকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত পুত্র হাসানসহ সিএনজি অটোরিক্সা চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুঘর্টনা কবলিত ট্রাক ও অটোরিক্সা আটক করা হয়েছে, নিহত নারীর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। জানা যায় নিহত শামশুন নাহার সিএনজি অটোরিক্সায় রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাজী পাড়ায় যাচ্ছিলেন মেয়ের শ্বাশুড় বাড়ীতে।





চট্টগ্রাম এর আরও খবর

উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার রাউজানে যুবকের মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)