শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » শরৎকালে ফুটে শিউলি ফুল
প্রথম পাতা » চট্টগ্রাম » শরৎকালে ফুটে শিউলি ফুল
বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শরৎকালে ফুটে শিউলি ফুল

---মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৯ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.) বাংলাদেশে জনপ্রিয় ফুল গুলোর মাঝে শিউলি অন্যতম ফুল।বিভিন্ন অঞ্চলে শিউলি ফুল বিভিন্ন নামে পরিচিতি। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে গভীর ভাবে মিশে রয়েছে শিউলি ফুল। এর পরিবার: Oleaceae উদ্ভিদ তাত্বিক নাম: Nyctanthes arbotristis। আদিনিবাস ভারতীয় উপমহাদেশ। হিন্দু পৌরানিক গ্রন্থের নানান জায়গায় শিউলি ফুলের বর্ণনা খুজে পাওয়া যায়। হিন্দু ধর্মের মনিষিরা মনে করেন স্বর্গ থেকে কৃষ্ণ শিউলি ফুল গাছ তুলে এনে ইন্দিরা দেবীর বাগানে রোপন করে ছিলেন। আর এই কারণে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা-পার্বনে শিউলি ফুলে রয়েছে আলাদা কদর। পূজারী বিমল চক্রবর্তী সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে ১৩ সেপ্টেম্বর বুধবার বলেন শিউলি ফুল গাছ রোপন পরিচর্যা ও লালন পালন হিন্দুধর্মাবলম্বীদের প্রায় প্রতি বসত বাড়ীতে চোখে পড়ে অধিকাংশ হারে।

এ ছাড়াও সৌখিন বাগান মালিকগণ তাদের বাগানে, বিভিন্ন প্রতিষ্ঠানের বাগানে ও বাসা-বাড়ীতে শিউলি ফুল গাছ রোপন করে থাকেন। শিউলি ছোট আকারের বৃক্ষজাতীয় আকর্ষনীয় ফুল গাছ। গাছের শাখা-প্রশাখা ও কান্ড মাঝারি শক্ত মানের।উঁচু থেকে মাঝারি উঁচু ভূমি ও প্রায় সব ধরনের মাটি এবং রৌদ্রউজ্জল স্থানে এ ফুল গাছ ভাল জন্মে। শাখা-প্রশাখা অগ্রভাগে ফুল ধরে।পাতার রঙ সুবুজ,মধ্যশিরা স্পষ্ট,অগ্রভাগ সূচালো। পাতার অন্যরকম বৈশিষ্ট হলো কচিপাতার কিনারা খাজ কাটা থাকে,তবে পরিপূর্ণ বয়সের পাতায় খাজ থাকেনা। শিউলি মূলত শরৎ ঋতুর ফুল।তবে বছরের অন্য ঋতুতেও কম পরিমাণে গাছে ফুল ফুটতে দেখা যায়। ফুল ছোট, গন্ধ যুক্ত,পাপড়ি ছয়টি-নমনীয় কোমল, পাপড়ির রঙ সাদা হলেও বোটার অংশ কমলা রঙের এবং পাপড়ির সংযোগ স্থল বৃত্তাকার কমলা রঙে বিস্তৃত থাকে। রাতের রাণী বলে খ্যাত শিউলি ফুল রাতের বেলা ফোটে এবং ভোর সকালে ঝরে পড়ে। ভোরে শিউলি গাছের তলা সাদা ফুলে ফুলে ভরে থাকে। গ্রামাঞ্চলে ছোট ছোট ছেলে মেয়েরা শিউলি ফুল দিয়ে মালা তৈরি করে থাকে। ফুল শেষে গাছে বীজ হয়,বীজ এবং ডাল কাটিং এর মাধ্যমে এর বংশ বিস্তার করা যায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)