শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » সিলেটে বিপিএল টিকেটের হাহাকার : জাল টিকেট কিনে প্রতারিত হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা
প্রথম পাতা » খেলা » সিলেটে বিপিএল টিকেটের হাহাকার : জাল টিকেট কিনে প্রতারিত হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা
শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে বিপিএল টিকেটের হাহাকার : জাল টিকেট কিনে প্রতারিত হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা

---সিলেট প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ১২.০৮মি.) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র পঞ্চম আসর ৪নভেম্বর শনিবার থেকে সিলেটের মাঠে শুরু হচ্ছে। ৩১ অক্টোবর মঙ্গলবার থেকে সিলেটে শুরু হয়েছে টিকেট বিক্রি। ক্রিকেটপ্রেমীরা বিপিএল টিকেট সংগ্রহের জন্য প্রাণান্তকর চেষ্টায় যখন ঘুমহারাম। তখনই একটি চক্র সেই সুযোগকে কাজে লাগিয়ে জাল টিকেট ছড়িয়ে দিয়েছে সিলেটে। ক্রিকেট প্রেমীরা যখন টিকেটের জন্য ঘাম জড়িয়েও কাংখিত টিকেট পাচ্ছেনা না। তখনই প্রতারক চক্রের প্রলোভনে পড়ে জাল টিকেট কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রীড়াপ্রেমী জনতা।

জানা গেছে, বিপিএলের আসল টিকেটের মতো দেখতে হুবুহু জাল টিকেট সিলেটে ছড়িয়ে দিয়েছে একটি চক্র। ঢাকা থেকে প্রিন্ট করা ওইসব জাল টিকেট সিলেটে ছাড়ছে মৌলভাবাজারের একটি সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের কাছ থেকে টিকেট কিনে ইতিমধ্যেই প্রতারিত হয়েছেন বেশ কিছু ক্রীড়াপ্রেমী।

নগরীর সুবিদবাজারের বাদল সরকার আসল মনে করে জাল টিকেট কিনে প্রতারিত হয়েছেন। তিনি বলেন, ‘গ্যালারির ২শ টাকার টিকেট একজনের কাছ থেকে এক হাজার টাকায় কিনেছিলাম। আমার এক বন্ধু জেলা স্টেডিয়ামের বুথ থেকে টিকেট কিনেছে। তার টিকেটের সাথে আমার টিকেট মিলিয়ে দেখতে গিয়েই জাল টিকেটের বিষয়টি ধরা পড়ে।’ তিনি জানান, সিলেট জেলা স্টেডিয়ামের বাইরে এক যুবকের কাছ থেকে টিকেট কিনেছিলেন তিনি।

জানা যায়, একটি চক্র জাল টিকেট ছড়িয়ে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তারা ২শ টাকার টিকেট এক হাজার থেকে ১২শ’ টাকায়, ৩শ’ টাকার টিকেট ১৫শ’ টাকায়, ৫শ’ টাকার টিকেট দুই হাজার টাকায় বিক্রি করছে। তাদের এই জাল টিকেট কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। এই চক্রটি ফেসবুকের মাধ্যমে জাল টিকেট বিক্রি করছে।

সিলেটের গোলাপগঞ্জের নাজিম, রবিন ও আবুল ফেসবুকে পোস্ট দেখে ফোনে যোগাযোগ করে এক যুবকের কাছ থেকে উদ্বোধনী ও পরের দিনের ছয়টি টিকেট সাড়ে ছয় হাজার টাকায় কিনেছিলেন। কিন্তু তাদের কেনা টিকেটও জাল হিসেবে ধরা পড়েছে। পরবর্তীতে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে সেটি বন্ধ দেখতে পান তারা।
নাজিম, রবিন ও আবুল বলেন, ‘জাল টিকেট কিনে আমাদের এতোটা টাকা জলে গেল।

এদিকে, বিপিএলের খেলার দিন প্রবেশপথগুলোতে টিকেটের বারকোড স্ক্যান করে দর্শকদের ঢুকতে দেয়া হবে। কারো টিকেটের বারকোড অনলাইনে সংরক্ষিত বারকোডের সাথে না মিললে তাকে ঢুকতে দেয়া হবে না। এক্ষেত্রে যারা জাল টিকেট কিনছেন, তারা বারকোড স্ক্যানিংয়ের সময় প্রবেশপথেই আটকে যাবেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশী বলেন, ‘টিকেট বারকোড দিয়ে পরীক্ষা করে দর্শকদের ঢুকতে দেয়া হবে। যদি স্ক্যানিংয়ে কারো টিকেট জাল বলে ধরা পড়ে, তবে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।’





খেলা এর আরও খবর

কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)