শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীর বিরুদ্ধে ‘নির্যাতিত’ স্বামীর সংবাদ সম্মেলন
স্ত্রীর বিরুদ্ধে ‘নির্যাতিত’ স্বামীর সংবাদ সম্মেলন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ১২.১৮মি.) গাজীপুরে স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শহরের বিলাশপুরের স্বামী মো. জলিল আহমেদ জুয়েল (৩৩)।
২ নভেম্বর বৃহস্পতিবার বিকালে জয়দেবপুর বাজারস্থ গাজীপুর জেলা সাংবাদিক সংস্থার কনফারেন্স রুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তার স্ত্রী শহরের চাপুলিয়া গ্রামের নূর মোহাম্মদের মেয়ে নূর জাহান আক্তার সুমার (২৭) বিরুদ্ধে নির্যাতনের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি তাদের পারিবারিকভাবে ২ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ হয়। শহরের চাপুলিয়ায় স্ত্রী সুমার নামে দুতলা বাড়ি করে দেই। বর্তমানে সেই বাড়ির বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। কিন্তু বিয়ের ছয় বছর তিন মাস পর থেকেই আমার স্ত্রী নুর জাহান আক্তার সুমা অন্যের সাথে পরকীয়াসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। এতে তাকে বাধা প্রদান করলে নানারকম নির্যাতনের শিকার হন তিনি।
সুমা আমার বিরুদ্ধে জয়দেবপুর থানায় নারী, শিশু নিযার্তন দমন আইনে মামলা (নং- ৪৬, তাং- ১০/০৮/১৬) ও ৫ লক্ষ টাকার চেক ডিজঅনারের মামলা দায়ের করে এবং সিটি কর্পোরেশনেও আরেকটি অভিযোগ দায়ের করে। এই বিষয়ে ২০১৬ সালের ১৭ অক্টোবর স্থানীয় কাউন্সিলর অফিসে শালিশ বসে। বর্তমানে তিনি মিথ্যা মামলা থেকে পরিত্রানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।





ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড