বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নকল বিড়ি কারখানার সন্ধান
নকল বিড়ি কারখানার সন্ধান
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪২মি.) ঝিনাইদহে একটি নকল বিড়ি কারখানা আবিস্কার ও জাল ব্যান্ডরোল এবং বিড়ি তৈরীর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামে অভিযান চালিয়ে এসব উপকরণ জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির। আদালতের বিচারক জানান, কালীগঞ্জের দেবরাজপুর গ্রামের শাজাহান নামের এক ব্যক্তি অনেকদিন যাবত নকল বিড়ি তৈরী ও জাল ব্যান্ডরোল ব্যবহার করে বাজারজাত করে আসছিল। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকালে অভিযান চালিয়ে চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মুল্যের জাল ব্যান্ডরোল ও বিপুল পরিমান বিড়ি তৈরীর উপকরণ জব্দ করা হয়।
এসময় পালিয়ে যায় মালিক শাজাহান। পরে ব্যান্ডরোল কাস্টমসে জমা দেওয়া হয় এবং বিড়ি তৈরীর উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩