বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অপহৃত স্কুলছাত্রী নোয়াখালী থেকে উদ্ধার, যুবক গ্রেফতার
অপহৃত স্কুলছাত্রী নোয়াখালী থেকে উদ্ধার, যুবক গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) গাজীপুরের টঙ্গীর মধ্য মরকুন এলাকা থেকে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের আড়াই মাস পর প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করেছে পুলিশ।
৭ নভেম্বর মঙ্গলবার রাতে নোয়াখালীর মাইজদী উপজেলা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ঢাকার উত্তরখান কাচকুরা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে অভিযুক্ত নাজমুলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন দে জানান, গত ২৩ আগস্ট সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে টঙ্গীর মধ্যে মরকুন কোকোকোলা গেট এলাকা থেকে নাজমুলসহ কয়েকজন ওই স্কুল ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরদিন তার বাবা টঙ্গী থানায় চার জনকে আসামি করে মামলা করেন।
তিনি আরো জানান, উন্নত প্রযুক্তির মাধ্যমে অবস্থান সনাক্ত করে মঙ্গলবার রাতে নোয়াখালীর মাইজদী থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার এবং নাজমুলকে (২২) গ্রেফতার করা হয়।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩