শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে আ’লীগ দলীয় কার্যালয়ে সংঘর্ষ আহত-৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে আ’লীগ দলীয় কার্যালয়ে সংঘর্ষ আহত-৪
শনিবার ● ১১ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়িতে আ’লীগ দলীয় কার্যালয়ে সংঘর্ষ আহত-৪

---পানছড়ি প্রতিনিধি :: (২৭ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৪.২৩মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের বিরোধের জের ধরে সংর্ঘষে হামলায় ৪ জন আহত হয়েছে। শুক্রবার ১০ নভেম্বর সকাল ৯টায় উপজেলার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন : জিয়ানগর এলাকার আঃ গফুরের ছেলে আঃ মালেক (৩৫), কলাবাগান এলাকার বাসিন্দা আঃ আজিজ খন্দকারের ছেলে ইকবাল খন্দকার (৩০), উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সদস্য আঃ মমিনের ছেলে মো. মফিজুর রহমান ও তার চাচা আঃ সবুর (৫২)। আহতদের পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধার করে পানছড়ি হাসপাতালে ভর্তি করেছে।
আওয়ামীলীগের দলীয় সূত্রে জানাযায়, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আঃ মমিন দলের সভাপতি থাকা অবস্থায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় তার ও তার ছোট ভাই এর নামে করে নেয়। উপজেলা আওয়ামীলীগ বারবার চাপ দেয় যাহাতে দলীয় কার্যালয় দলের নামে লিখে দেওয়া হয়। এ নিয়ে তার সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। যার ফলে আঃ মমিন দলটির কার্যলয় ফেরত দেব, দিচ্ছি বলে কালক্ষেপন করতে থাকেন। যার কারণে  ১০ নভেম্বর সকালের দিকে উপজেলা আ’লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যতক্ষণ পর্যন্ত দলের অফিস দলকে লিখে না দেবে ততক্ষণ মমিন এর সকল ব্যবসা প্রতিষ্টান বন্ধ রাখার অনুরোধ জানান। এই অনুরোধ রক্ষা না করে তিনি তার ব্যবসা প্রতিষ্টান খোলেন। এ নিয়ে দলের নেতা কর্মীরা জানতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।
পানছড়ি উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া বলেন তিনি (মো. আঃ মমিন) আ’লীগের সভাপতি থাকা অবস্থায় দলীয় কার্যালয়টি নিজের ও তাঁর ভায়ের নামে করে নেন। সকালে নেতাকর্মীরা দলীয় কার্যালয়টি ছেড়ে দিতে বললে তার লোকেরা আমাদের নেতাকর্মীদের উপর আক্রমন করে।
উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মো. মোমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, দলীয় কার্যালয়ের জন্য নয়, তখন দলের কোনো অফিস না থাকায় আমার ব্যাবসায়ী প্রতিষ্ঠানটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছি। বর্তমান সভাপতি আমার ব্যাবসায়ীক প্রতিষ্ঠান স’মিল থেকে গত ৯ নভেম্বর বিকেলে ৫ লাখ টাকার চাঁদা দাবি করেন। এবং আমার ছোট ভাইকে ধরে নিয়ে যান। টাকা দিতে অপারগতা প্রকাশ করার তার লোকজন আমার স’মিলে কর্মচারী, আমার ছেলে আর আমার উপর আক্রমন করেন।
পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, দলীয় কার্যালয় নিয়ে সকালে ১০ নভেম্বর দলীয় কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। খবর শুনার সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ নিয়ে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ