শিরোনাম:
●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » গুনীজন » ৭১’পরবর্তী সময়ে অনেক কিছু বদলে গেলেও বদলায়নি রুপতেরা বিবির ভাগ্য
প্রথম পাতা » গুনীজন » ৭১’পরবর্তী সময়ে অনেক কিছু বদলে গেলেও বদলায়নি রুপতেরা বিবির ভাগ্য
বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭১’পরবর্তী সময়ে অনেক কিছু বদলে গেলেও বদলায়নি রুপতেরা বিবির ভাগ্য

---হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: (১৬ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৩২ মি.) ৭১’র সাহসী যুবতী মুক্তিযোদ্ধা রুপতেরা বিবি কালের পরিক্রমায় আজ ৮০ বছরের বৃদ্ধা। আজ বাংলাদেশের অনেক কিছু বদলে গেছে, যুদ্ধে ধবংস প্রায় দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিনত হয়ে। কিন্তু বদলায়নি কেবল রুপতেরা বিবির ভাগ্য, মুক্তিযোদ্ধের যুবতী রুপতেরা বিবি জীবনের শেষ সময়ে এসে উপনিত হয়েছেন, তবুও ভিক্ষা করেই জীবনের ঘানি টানতে হচ্ছে তাঁকে। তাও সব সময় খাবার জুটছেনা। মাঝে মাঝে উপবাস করতে হয়। থাকার মতো একটি ঘরও নেই। কোনমতে কুঁড়ে ঘরে দিন কাটছে তাঁর।

অথচ একাত্তরে যুবতী রুপতেরা বিবি মহান মুক্তিযুদ্ধে রেখেছেন অসামান্য অবদান। রাজাকার হানাদারদের অবস্থান আর গতিবিধির খবরা-খবর জানাতেন মুক্তিযোদ্ধাদের। সেকারণে তাঁকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। ঘরের মালামাল লুন্ঠন করেছে খান সেনা ও তাদের দোসররা। তাদের নির্যাতনে তিনি আহতও হয়েছিলেন।

রুপতেরা বিবির বাড়ি কানাইঘাটের দিঘীরপার পুর্ব ইউনিয়নের জয়ফৌদ গ্রামে। স্বামী মৃত তৈয়ব আলী।
তাঁর ৪ সন্তান। ৩ ছেলে আর ১ মেয়ে। মেয়ে বিয়ে দিয়েছেন। আর ছেলেরা দিন মজুর। চরম দরিদ্র সবাই। আর তাই ৮০ পেরিয়েও তাঁকে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ছুটতে হয়। ঝুটলে খান, না ঝুটলে উপবাস।

অথচ মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের জন্য স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃতজ্ঞতা স্বীকার করে তাঁকে চিঠি (নং প্রত্রাক্/৬-৪-৭২/সিডি/২০৮১, তারিখ: ১১-১২) দিয়েছিলেন। দিয়েছিলেন ৫০০টাকা ভাতাও (চেক নং- সিএ ০১৭৮৩৩)। সেই চিঠিতে তিনি তাঁকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকারও করেছিলেন।

৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালে রুপতেরা বিবির বাড়ির পাশেই হানাদার-রাজাকার মিলে বাংকার খনন করেছিলো। আর রুপতেরা বিবি তাদের সব খবরা খবর পৌঁছে দিতেন মুক্তিবাহিনীর কাছে। তার সাহসী কৌশলের কাছে বার বার পরাজিত হয় পাকবাহিনী।

তাঁর দেওয়া তথ্য মতো হানাদারদের উপর হামলা চালায় মুক্তি বাহিনী। সেই হামলায় হানাদাররা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। নিহত হয় অনেকে। আহত হন অনেক মুক্তিযোদ্ধা।

পরে হানাদার-রাজাকাররা মিলে রুপতেরার বাড়িতেও বোমা ছুঁড়ে, গুলিবর্ষন করে। অন্য অনেকের মতো সেদিন তিনিও মারাত্মক আহত হন। সিলেট শহরের একটি হাসপাতালে তাকে কাটাতে হয় প্রায় ৪ মাস। মৃত্যুর সাথে লড়তে হয় পাঞ্জা। পরে বাড়িতে ফিরে আসেন। দুঃখ কষ্টেই কাটতে থাকে তার দিন।

স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের তালিকা গঠন করার সময় রুপতেরা বিবির স্বামী মারা যান। এরপর তার যুদ্ধাহতের চিকিৎসার কাগজপত্র এবং বঙ্গবন্ধুর প্রেরিত পত্রখানাও হারিয়ে ফেলেন।
অত্যান্ত দুঃখজনকভাবে তালিকাভূক্ত হতে পারলেননা রুপতেরা বিবি। পেলেননা ভাতা। শুরু হলো তার ভিক্ষা বৃত্তির দিন।

বহু বছর পর তিনি যুদ্ধাহতের কাগজপত্রগুলো খুঁজে পান। বছরখানেক আগে তার ছেলেরা ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আবেদন করেন। কিন্তু ‘তদন্ত’ সংক্রান্ত জটিলতার আজও অবসান হয়নি। সেই সাথে অবসান হয়নি অসীম সাহসী মু্ক্তিযোদ্ধা রুপতেরা বিবির ভিক্ষাবৃত্তির জীবনও।

রুপতেরার পুরো বিষয়টি নিয়ে আলাপকালে কানাইঘাটের নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, আমিতো কিছু জানিনা। আমার কাছে এলে, কাগজপত্র দেখে সর্বোচ্চ চেষ্টা করবো।

দিঘীরপার পুর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল জানান, রুপতেরা বিবি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এটা সত্য। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে তিনি বিশাল অবদান রেখেছেন। তাঁর সেই অবদানের স্বীকৃতি বঙ্গবন্ধু দিয়েছেন। সুতরাং তাঁকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভূক্ত করে প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়া উচিত।

রুপতেরা বিবির বয়স হয়েছে। নানা রোগে কাবু তিনি। তবু ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনকে সচল রেখেছেন। তাঁর প্রত্যাশা, সরকার তাকে মুক্তি দিন। তিনি ভিক্ষাবৃত্তি না করে যুদ্ধাহত তালিকায় ভাতা পাওয়ার প্রত্যাশি তিনি। মাথাগোঁজার মতো একটি ঘরও তাঁর খুব প্রয়োজন।

পরিশেষে দু:খভরা হ্রদয় নিয়ে বলতেই হচ্ছে, যেখানে ভুয়া লোকেরা মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে! সেখানে জীবনবাজী রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হতে পারছেনা। এ লজ্জা কার। যুদ্ধ করার পরও অনেক মুক্তিযোদ্ধা শুধু ডকুমেন্টের অভাবে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেননা। সেখানে কিভাবে ভুয়া লোকেরা মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে, প্রশ্ন থেকেই যাচ্ছে।





গুনীজন এর আরও খবর

সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)