শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা
![]()
ষ্টাফ রিপোর্টার :: (১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৩মি.) জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় রাঙামাটি চারুকলা একাডেমী হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে ক-গ্রুপ শিশু ও প্রথম শ্রেণী, খ-গ্রুপ দ্বিতীয়-তৃতীয় শ্রেণী, গ-গ্রুপ চতুর্থ-৬ষ্ঠ শ্রেনী এবং ঘ-গ্রুপ সপ্তম- নবম শ্রেণীর মধ্যে অনুষ্ঠিত হয়। এসময় রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোররা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রাঙামাটি চারুকলা একাডেমী’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যার নেতৃত্বে তিনজন চিত্র শিল্পী।
এসময় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক নির্মল বড়ুয়া মিলন, চারুকলা একাডেমী’র শিক্ষক, অভিবাবক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আগামী ১৭ ডিসেম্বর রবিবার সিএইচটি মিডয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে অভিবাবক ও প্রতিযোগীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।





মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন