শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » সুরমা নদীর ভয়াল গ্রাসে বাড়ছে পীরপুর ও গৌরীপুরের মানুষের কান্না
প্রথম পাতা » সকল বিভাগ » সুরমা নদীর ভয়াল গ্রাসে বাড়ছে পীরপুর ও গৌরীপুরের মানুষের কান্না
বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুরমা নদীর ভয়াল গ্রাসে বাড়ছে পীরপুর ও গৌরীপুরের মানুষের কান্না

---সিলেট প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩২মি.) সুরমা নদীর ভয়াল গ্রাসে ভাঙ্গছে নদীর পাড়, বাড়ছে নদী পাড়ের মানুষের কান্না। সুরমা ভাঙ্গনে বিলিনের পথে পিরপুর গ্রামের অধিকাংশ এলাকা। সুরমা নদের প্রতিরক্ষা বাঁধ ভাঙনের ফলে আতঙ্কে আছেন মানুষ। পীরপুর গ্রামের শতাধিক পরিবারের এলাকায় সুরমা নদীর ভাঙনে প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে বাঁধের বেশ কিছু অংশ নদে বিলীন হয়েছে। পানি বাড়লেই যেকোন সময় পাড়টি সম্পূর্ণ ভেঙে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়ে আছেন এলাকার মানুষ।

সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউপির ২নং ওয়ার্ডের পীরপুর গ্রামের শতাধিক পরিবারের বাড়িঘর সুরমা নদীর ভাঙ্গনের কবলে নিশ্চিন্ন হয়ে গেছে। ইতিমধ্যে উক্ত গ্রামের ধন মিয়া ও মাসুক মিয়া, শানুরী বেগম, আমিন উদ্দিন, আব্দুস সালাম, সাবুল উদ্দিন, জুনেদ আহমদ, মকবুল হোসেন, আকতার হোসেনসহ অনেকের বাড়িঘরসহ নদী ঘাটের সিঁড়ি ভাঙ্গনের মুখে পতিত হয়ে তলিয়ে গেছে সুরমা নদীতে।

এদিকে ১নং ওয়ার্ডের চরুগাঁও সহ আরো কিছু অংশ পানি কমার সাথে সাথে ভাঙ্গন শুরু হয়েছে। এ ভাঙ্গন অব্যাহত থাকলে পীরপুর ও গৌরীপুরের শত-শত পরিবারের বাড়ী-ঘর নদী গর্ভে বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সুরমা নদীর ভাঙ্গনের খবর পেয়ে ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস শহীদ, উপজেলা চেয়ারম্যানের কাছে খবর পেয়ে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ করেছেন সিলেট পানি উন্নয়ন বোডের কর্মকর্তারা। পরিদর্শনকালে সকলেই এলাকার ক্ষতিগ্রস্থ জনগণকে শান্তনা দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এর সাথে তারা নদীপারে বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেন। কিন্তু উল্লেখিত ব্যক্তিরা পরিদর্শনের প্রায় সপ্তাহ চলে গেলেও নেওয়া হয়নি প্রয়োজনীয় প্রদক্ষেপ। ফলে প্রতিদিনই নদী গর্ভে বিলিন হচ্ছে এলাকার নতুন-নতুন বসত বাড়ি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এবার অর্থমন্ত্রী সিলেট সফরে আসলে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করা জন্য অনুরুদ করেন এলাকাবাসী।
পীরপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল রিপন জানান, দীর্ঘদিন থেকে পিরগ্রামের অর্ধেক বসতি নদীর করাল গ্রাসে বিলিন হয়ে গেলেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার ফলে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে ভাঙ্গনের মাত্রা।

স্থানীয়রা বলেন, পরিকল্পিতভাবে এই ভাঙন রোধ না করলে গোটা পীরপুর গ্রামের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। ফলে প্রতিদিনই নদী গর্ভে বিলিন হচ্ছে এলাকার বসত ঘরবাড়ি।

২নং ওয়াডের মেম্বার এনাম হোসেন বলেন, শিঘ্রই নদীর ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে পীরপুর গ্রাম সুরমার কবলে বিলিন হয়ে যাবে। সাথে সাথে সিলেট-সুনামগঞ্জ রাস্তাটি এক সময় নদীর সাথে বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে ।

তিনি আরও বলেন আমাদের অর্থমন্ত্রীর নিজ নির্বাচানী এলাকা হিসাবে জনগণকে রক্ষা করা দায়িত্ব আমি মনে করি-আশা করি তিনি এসে ভাঙ্গের স্থান পরিদর্শন করে সরকারের মাধ্যামে পীরপুর গ্রাম সুরমার কবলে বিলিন থেকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কার দাবী জানান।

নদীর পাড়ে গ্রামবাসী বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে সম্প্রতি সুরমা নদীর পাড়ে ঘরবাড়ী রক্ষার দাবী মানববন্ধন করেছে পীরপুর গ্রামবাসী।
এসময় উপস্থিত ছিলেন , মুরব্বী মো. আব্দুর রুউফ, মো. মাসুক আহমদ, মো. ধান মিয়া, হাজী মিসবাহ উদ্দিন, হাজী জালাল উদ্দিন, হাজী আব্দুল হক মাষ্টার, আরও উপস্থিত ছিলেন, আব্দুল রকিব, এস কে শাহীন, খালেদ আহমদ ফারুক আহমদ, সাহেদ আহমদ, কাউছার আহমদ, সুমন আহমদ, শামীম মিয়া, ময়না মিয়া, হাবিবসহ এলাকার মুরবাবী যুবক ও মহিলাসহ নদীতে বাড়ী-ঘর নদী গর্ভে বিলিন থেকে রক্ষার দাবী মানববন্ধনে শত-শত মানুষ।





সকল বিভাগ এর আরও খবর

রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)