শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গুইমারায় পাহাড় কাটলেও দেখার কেউ নেই : ক্ষমতার কাছে পরিবেশ আইন অসহায়
প্রথম পাতা » অপরাধ » গুইমারায় পাহাড় কাটলেও দেখার কেউ নেই : ক্ষমতার কাছে পরিবেশ আইন অসহায়
বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুইমারায় পাহাড় কাটলেও দেখার কেউ নেই : ক্ষমতার কাছে পরিবেশ আইন অসহায়

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৪ মি.) পাহাড় ঘেরা পার্বত্য নৈসর্গিক সৌন্দর্য্যরে লীলাভুমি খাগড়াছড়ির গুইমারায় পরিবেশ আইন উপেক্ষা করে পাহাড় কাটলেও দেখার কেউ নেই! গুইমারা উপজেলা সদরের পজারর টিলা কলেজ সড়কে নির্বিচারে দেদারছে পাহাড় কাটা হলেও যেন কারই কিছু করার নেই। পরিবেশ আইন থাকলেও তা যেন এই উপজেলায় অসহায় সংশ্লিষ্টদের জন্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গুইমারা কলেজের কোটি টাকা ব্যায়ে নির্মিত রাস্তা মাটি কাটার কারনে বর্তমানে হুমকির মুখে পড়েছে। পাহাড় কাটার কারনে কলেজের রাস্তা থেকে প্রায় ৬০ ফুট গভীর করে কাটা হয় পাহাড়। অথচ এ পাহাড় কাটার কারনেই গত জুন মাসে রাঙামাটিতে অসংখ্য মানুষের প্রানহানির ঘটনা ঘটে।

তারপরও তার নজর নেই খাগড়াছড়ির গুইমারার সংশ্লিষ্ট পাহাড় খোকোদের। গুইমারা কলেজের সামনে কুমেন্দ্র কারবারি পাড়ার কুমেন্দ্র কারবারী নিজেই পাহাড় কাটার কাজে ব্যস্ত। পাহাড় কাটার বিষয়ে স্থানীয় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলে তিনি কুমেন্দ্র কার্বারী “সরকারী বিধি নিষেধ উপক্ষো করে পরিবেশ আইনকে তুচ্ছ করে বলেন, আমার পাহাড় টাকা দিয়ে আমি কাটছি তাতে কার কি আসে যায়”।

পার্বত্য চট্টগ্রামে পাহাড় কাটার উপর রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। স্থানীয়রা বলেন তার মেয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ায় সে তার মেয়ের দাপট দেখিয়ে পাহাড় কাটছেন। সে বর্তমানে কাউকে তোয়াক্কা করছে না। কারণ তার মেয়ে ভাইস চেয়ারম্যান।

এ ব্যাপারে গুইমারার সুশীল সমাজ থেকে সর্বত্র হইচই চলছে। কিন্তু কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। কেউ কেউ বলেন এ অবস্থা চলতে থাকলে যে কোন সময় রাঙামাটির মত পরিবেশের প্রভাব এ উপজেলায়ও পড়বে।

এ ব্যাপারে গুইমারার উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, পাহাড় কাটার কারনে কলেজের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়ে আছে। পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ।

এ ব্যাপারে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, আমি গুইমারা উপজেলায় মাত্র নতুন এসেছি। আমার উপর এখনও মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দেয়া হয় নাই। আমি দায়িত্ব পেলে যথাযত ব্যাবস্থা করবো।

গুইমারা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বলেন’ পার্বত্য চট্টগ্রামে পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ। কুমেন্দ্র কারবারী পাহাড় কাটছেন তা আমি লোকের মুখে শুনেছি। কিন্তু আমার কাছে কেউ অভিযোগ করেনি। কেউ যদি অভিযোগ করে তাহলে আমি আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)