মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ » ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
মো. ইউসুফ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) :: চট্টগ্রামের রাউজানে পাহাড়তলী প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) রাত ১২টার পর নিহতের ভাই ও রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় এই হত্যা মামলাটি রুজু করেন।
আজ মঙ্গলবার ১৬ জুন সকাল ১০টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি সাইফুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলায় মোট ১১ জনের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হওয়া ৫ জন এবং এর আগে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া জাকের মিয়াসহ মোট ১১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে নিহতের ভাই বাদী হয়ে এজাহার জমা দেওয়ার পর সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। সিসিটিভি ফুটেজের ৫ জনসহ এজাহারভুক্ত সব আসামিকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের ‘আশরাফিয়া ফার্মেসি’ নামক একটি ওষুধের দোকানের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ত্রাসীরা প্রকাশ্যে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথার খুলি উড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
নিহত মাসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মরহুম আবদুল খালেকের সন্তান। প্রকাশ্য দিবালোকে ঘটা এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা