শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রবিবার ● ১৯ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

--- কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় বেতবুনিয়া মডেল ইউনিয়নে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর বিরুদ্ধে অভিযোগের পাহাড় তার পরও তিনি বহালতরিয়তে।
স্থানীয় শিক্ষার্থীদের অবিভাবক এবং শিক্ষানুরাগিদের অভিযোগের প্রেক্ষিতে সরোজমিনে অনুসন্ধান কালিন জানাযায়, প্রকাশ কুসুম বড়ুয়া,জন্ম : ৩০ নভেম্বর-১৯৭০ খ্রি. পিতা : মৃত পরিমল বড়ুয়া, মাতা : মল্লিকা রানী বড়ুয়া, তিনি ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব নেয়ার পর আওয়ামীলীগের রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে স্কুলের জায়গার পাহাড় কেটে মাটি বিক্রয়, স্কুলের উন্নয়ন কাজের ঠিকাদারী কাজ মুল ঠিকাদার থেকে ক্রয় করে নিজস্ব লোক দিয়ে যেন - তেনভাবে উনয়ন কাজ শেষ করানো, নিজের পছন্দের আওয়ামীলীগের লোকজনদের দিয়ে স্কুল মেনেজিং কমিটি গঠন, স্কুলের মূল গেইটের সামনে তার নিজস্ব দোকানঘর নির্মান, মাসের পরে মাস ধরে স্কুলের ক্লাশ না নিয়ে সরকারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশিমত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
১৯৯৩ সালে ডলুছড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অর্থায়নে স্কুলের ভবন নির্মান কাজটি বাস্তবায়ন করেন এলজিইডি, কাউখালী।
তার পর ২০০৪-২০০৫ অর্থ বছরে পূণ নির্মান করা হয়।
ডলুছড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরবতির্তে সরকারি করণ করে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে নামকরণ করা হয়।
স্কুলের ভূমিদাতা এবং স্কুল প্রতিষ্ঠাতাকারী পরিবারের সদস্য হওয়ার সুবাদে প্রকাশ কুসুম বড়ুয়া
ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার সুযোগ পায় কিন্তু ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম, অতিমাত্রায় দলীয় করণ করার কারণে ইতোপুর্বে প্রকাশ কুসুম বড়ুয়াকে কাউখালী উপজেলার ভিতর দুইবার অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলী করা হয়।

প্রকাশ কুসুম বড়ুয়া রাজনীতিক ক্ষমতা ব্যবহার করে আবারও বদলী হয়ে ডলুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চলে আসে।
প্রকাশ কুসুম বড়ুয়া নিজে একজন স্কুল শিক্ষক হলেও তার মুল কাজ ছিলো ডলুছড়া এলাকায় আওয়ামীলীগের রাজনীতিক কার্যক্রমের প্রচার-প্রসার ঘটানো।
তার প্রমান মিলে ২০০৫ সালে এলজিইডি কাউখালী কর্তৃক বাস্তবায়িত ডলুছড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নিমিত ভবন বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৎকালিক আওয়ামীলীগ নেতা অংসুই প্রু চৌধুরীর নামফলকটি এখনো প্রকাশ কুসুম বড়ুয়া সযত্বে স্কুলের মুল প্রবেশদ্বারে রেখে দিয়েছেন।
এলাকায় প্রকাশ কুসুম বড়ুয়াকে অনেকেই আওয়ামীলীগ নেতা অংসুই প্রু চৌধুরীর ক্যাডার বলে জানেন।
ডলুছড়া এলাকাটি রাঙামাটির কাউখালী উপজেলার শেষ সীমানা, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার শেষ সীমানা, চট্টগ্রামে রাউজান উপজেলার শুরু।
ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিমে ডান হাত বলে ২০২৪ সালের গণঅভুত্থানের আগে এলাকায় পরিচয় দিয়ে বেড়াতেন, গণঅভুত্থানের পর ফ্যাসিষ্টদের দোসর প্রকাশ কুসুম বড়ুয়ার ভূমিকা রহস্যজনক বলে স্থানীয়দের অভিমত।
ডলুছড়া এলাকার স্থানীয়দের ধারণা চুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা, রাউজানের সাবেক সংসদ সদস্য ফ্যাসিষ্ট ফজলে করিমের লোকজন, রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য হাসান মাহামুদ, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফ্যাসিষ্ট অংসুই প্রু চৌধুরীর লোকজনদের সাথে প্রকাশ কুসুম বড়ুয়া এবং তার ছেলে ছাত্রলীগ নেতা জয়মনি বড়ুয়ার সংশ্লিষ্টতা রয়েছে। প্রায় রাতের বেলায় প্রকাশ কুসুম বড়ুয়ার বাড়িতে নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ এবং তার অঙ্গসংগঠনের গোপন বৈঠক চলে বলে স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদক কে জানান।
স্থানীয়দের অভিযোগ ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া একজন ভূমিদস্যু। সে একজন উগ্র সম্পাদায়ের লোক, তার কারণে বিদ্যালয়ের পাশে নির্মিত মজিদের উন্নয়ন কাজ কযেকবার বাঁধাগ্রস্ত হয়। এছাড়া প্রকাশ কুসুম বড়ুয়ার কারণে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে পাঁকা সড়কের পশ্চিম পাশে মাদ্রাসা নির্মানের কাজ বাঁধাগ্রস্ত হয়ে আছে।
প্রকাশ কুসুম বড়ুয়া ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরের অংশের পাহাড় কেটে স্থানীয় ইটভাটায় বিক্রয় করার অভিযোগের সত্যতা মিলেছে। বিশাল পাহাড় কাটার ফলে প্রকৃতি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে।
এছাড়া রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফ্যাসিষ্ট অংসুই প্রু চৌধুরী ও সাবেক পরাষ্ট্রমন্ত্রী হাসান মাহামুদ এর ক্যাডারদের সাথে মিলে প্রকাশ কুসুম বড়ুয়া দিনের বেলায় বনবিভাগের গাছ কেটে রাতের আধারে ইটভাটায় মগাছড়ি ইটভাটায় জ্বালানী কাঠ বিক্রয় করে সিন্ডিকেট টি কোটি- কোটি টাকা অবৈধভাবে আয় করছে, সেই সাথে রির্জাভ ফরেষ্টের বন উজার করে কয়েক হাজার একর জায়গা বেদখল করেছে বলে প্রতিবেদক কে নাম প্রকাশ না করার শর্তে জানায় ঝুম নিয়ন্ত্রণ বনবিভাগের একজন রেঞ্জ কর্মকর্তা।
প্রতিবেদক এর মাধ্যমে সরকারের কাছে স্থানীয়দের দাবি ফ্যাসিষ্টদের দোসর, ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অন্যত্র বদলী করে একজন সৎ শিক্ষানুরাগি প্রধান শিক্ষক ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করে যেন শিক্ষার পরিবেশ সৃষ্টি করা হয়।
ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়ার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মতামত জানতে তার মুঠোফোন নং ০১৮১৭—-৬৮ একাধিকবার কল দেয়ার পর তিনি কল রিসিভ না করায় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়ার মতামত নেয়া সম্ভব হয়নি।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)