রবিবার ● ১৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
![]()
মো. ইউসুফ রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) :: #চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানবিক ও সামাজিক সংগঠন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ’-এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও অসুস্থ রোগীদের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়।
পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান। সংগঠনের দেশ প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আনোয়ার হোসেন, জামাল উদ্দীন কমান্ডো, মো. হারুন, মো. মামুনুল হক, মো. সেকান্দর হোসেন এবং নুর উদ্দীন।
অনুষ্ঠানে প্রবাস থেকে অনলাইনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাছির উদ্দীন বাবর। এছাড়াও অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ মো. আজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন, সিনিয়র উপদেষ্টা হাজী মোহাম্মদ নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, মো. তারেক, নির্বাহী সভাপতি ফজলু হক আকাশ ও প্রধান সমন্বয়ক সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মানবসেবাই প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের মূল লক্ষ্য ও আদর্শ। প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটেও দেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রবাসীরা নিরলস কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও অসহায়, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
’মানুষ মানুষের জন্য’ এই মূলমন্ত্রকে ধারণ করে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় সুধীসমাজ ও সর্বস্তরের জনগণ।





চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন