শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রবিবার ● ১৯ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান

-
মো. ইউসুফ ​রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) :: #চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানবিক ও সামাজিক সংগঠন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ’-এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও অসুস্থ রোগীদের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

​শনিবার (১৮ জুলাই) সকালে পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়।
​পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান। সংগঠনের দেশ প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আনোয়ার হোসেন, জামাল উদ্দীন কমান্ডো, মো. হারুন, মো. মামুনুল হক, মো. সেকান্দর হোসেন এবং নুর উদ্দীন।

​অনুষ্ঠানে প্রবাস থেকে অনলাইনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাছির উদ্দীন বাবর। এছাড়াও অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ মো. আজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন, সিনিয়র উপদেষ্টা হাজী মোহাম্মদ নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, মো. তারেক, নির্বাহী সভাপতি ফজলু হক আকাশ ও প্রধান সমন্বয়ক সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসীবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, “মানবসেবাই প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের মূল লক্ষ্য ও আদর্শ। প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটেও দেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রবাসীরা নিরলস কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও অসহায়, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

​’মানুষ মানুষের জন্য’ এই মূলমন্ত্রকে ধারণ করে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় সুধীসমাজ ও সর্বস্তরের জনগণ।





আর্কাইভ