শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
প্রথম পাতা » দিনাজপুর » বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
শনিবার ● ১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

- রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দরিখার গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দৈনিক স্বাধীন মত ও সাপ্তাহিক অপরাধচিত্রা-এর পার্বতীপুর প্রতিনিধি, ফুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ (১২১৯৮/১৫), পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ মমিনুল ইসলামের শ্রদ্ধেয় পিতা। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। শুক্রবার বাদ আসর দরিখার গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান রাজু এবং পার্বতীপুর মডেল থানা পুলিশ সদস্যরা। বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের মৃত্যুতে পার্বতীপুর উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষানুরাগী, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, “মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম ছিলেন দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল একজন মানুষ। তাঁর মৃত্যুতে সমাজ এক নিবেদিতপ্রাণ অভিভাবককে হারাল।” সকলেই মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।

পার্বতীপুর উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’এর শুভ উদ্বোধন

পার্বতীপুর :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে নবনির্মিত ‘পরিদর্শন কক্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারি নির্দেশনার অংশ হিসেবে নির্মিত এ কক্ষটি উপজেলা প্রশাসনের কার্যক্রম তদারকি, সমন্বয় সভা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ের পুরাতন দোতলা ভবনে অবস্থিত ইউএনও কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কক্ষটির উদ্বোধন করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন পরিদর্শন কক্ষটি সরকারি উন্নয়ন কার্যক্রমের তদারকি, বিভিন্ন বিভাগের সমন্বয় সভা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করবে। এর মাধ্যমে উপজেলা প্রশাসনের সেবার মান বৃদ্ধি পাবে এবং জনগণ আরও উন্নত সেবা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর হুসাইন রাজু, সদ্য বিদায়ী পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলায় কর্মরত ইউএনও মো. সাদ্দাম হোসেন, এবং পার্বতীপুর উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাজেদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সুধীজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত ও আধুনিক সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। প্রশাসনিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বাড়ানো হবে। তিনি কক্ষটি নির্মাণ ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলা ১৪৩৩ সালের ১৩ শ্রাবণ এবং ইংরেজি ২০২৬ সালের ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে ‘পরিদর্শন কক্ষ’-টির উদ্বোধন সম্পন্ন হয়। প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)