শনিবার ● ১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু
বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু
![]()
বান্দরবান, ৩১ জুলাই ২০২৬ :: বান্দরবানে রুমা উপজেলার বগালেক পর্যটন কেন্দ্রে ফেরার পথে মোটরসাইকেল খাদের পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপেঁ বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২)। সে ভোলা জেলার মানিকার হাট এলাকার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে। রোকাইয়া আক্তার (৩০) ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ১০ জনের একটি দল বগালেক পর্যটন কেন্দ্রে বেড়াতে আসে। ১০ জনের মধ্যে আটজন বগালেক কটেজে থেকে যান। কিন্তু ওই দুই পর্যটক নির্দেশনা অমান্য করে রাতে মোটরসাইকেল নিয়ে কেউক্রাডং এলাকায় বেড়াতে যায়। বেড়ানো শেষে পুনরায় বগালেকে ফেরার পথে ঢালুতে নামতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খোঁজাখুজি পর খাদের কয়েকফুট নিচ থেকে ওই পর্যটকদের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, রুমার বগালেক ভিউ পয়েন্ট এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় ২ পর্যটক নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে এবং আইনানুগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল