শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা

- মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেতছড়ি খাদিজাতুল কোবরা (রাঃ) জামে মসজিদটি তীব্র নদীভাঙন ও পাহাড়ি ঢলের মুখে পড়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের টানা বৃষ্টি ও অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানটির ভিত্তি এবং সীমানা প্রাচীর ধসে পড়ার উপক্রম হয়েছে। এতে যেকোনো মুহূর্তে মূল ভবনটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা।

এমন জরুরি পরিস্থিতিতে সরকারি বা বাহ্যিক কোনো বড় অনুদানের অপেক্ষায় বসে না থেকে মসজিদটি রক্ষায় তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছে স্থানীয় সমাজ ও মসজিদ পরিচালনা কমিটি। নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শুরু হয়েছে জরুরি রক্ষাবাঁধ ও সংস্কার কাজ।
এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় যুবসমাজ ও এলাকার সাধারণ মানুষের শ্রম দিয়ে এগিয়ে এসেছেন।

এ বিষয়ে বেতছড়ি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আহমদ নুর সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে মসজিদটি তীব্র ভাঙনের কবলে পড়েছে। তাই আমরা এলাকাবাসী ও সমাজের সবাই মিলে জরুরি ভিত্তিতে এটি রক্ষায় প্রাথমিক কাজ শুরু করেছি। তবে মাসজিদ ও মাদ্রাসাটিকে দীর্ঘমেয়াদে নিরাপদ রাখতে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া কোনো বিকল্প নেই।

অন্যদিকে বেতছড়ি সমাজের সভাপতি আবুল কালাম বলেন, “আমরা এলাকার পক্ষ থেকে এই দুই প্রতিষ্ঠানের স্থায়ী নিরাপত্তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরিদ বিন আলি,ও মাদ্রাসার সুপার আব্দুর রহমান বলেন, বেতছড়ি খাদিজাতুল কুবরা (রাঃ) জামে মসজিদ এবং পাশেই অবস্থিত বেতছড়ি গাউছিয়া কলন্দরিয়া নঈমিয়া দাখিল মাদ্রাসা—এই দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানই এখন নদী ও ঢলের চরম ঝুঁকিতে রয়েছে। প্রতিষ্ঠান দুটিকে রক্ষায় স্থায়ী সমাধানের জন্য আমরা স্থানীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক ইমরুল হাসান, ও ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি।

রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, ইমরুল হাসান হাসান চৌধুরী, প্রতিবেদক বলেন, রাঙ্গুনিয়া সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সভাপতি ইউসুফ চৌধুরী সহযোগিতায় একটি গাটওয়াল নির্মাণের আশ্বাস দিয়েছেন।

এই বিষয় ইসলামপুর ১নং যুবদল সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, আমরা স্থানীয়দের নিজস্ব চেষ্টায় সাময়িক সুরক্ষার কাজ চললেও এলাকা এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্থায়ী নিরাপত্তায় পানিসম্পদ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও বিত্তবানদের দ্রুত এগিয়ে আসার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)