শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
শনিবার ● ১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন

— মো. ইউসুফ, ​রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়ার একমাত্র ইংলিশ ও আরবি মিডিয়াম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ‘দারুল আরকাম মডেল একাডেমি’তে আনুষ্ঠানিকভাবে ল্যাঙ্গুয়েজ ক্লাব-এর উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (১ আগস্ট) সকাল ৮টায় রাঙ্গুনিয়ার লিচুবাগানে অবস্থিত একাডেমির নিজস্ব ক্যাম্পাসে বর্ণাঢ্য ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে ক্লাবটির যাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ এবং ইংরেজি ও আরবি ভাষায় সাবলীল যোগাযোগের সক্ষমতা গড়ে তোলাই এই ক্লাবের মূল লক্ষ্য।

​একাডেমির ডিরেক্টর ও কো-অর্ডিনেটর হাফেজ মুহাম্মদ ইউনুছের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ শাহ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির একাডেমিক পরিচালক মাওলানা শওকত হোসাইন।
​একাডেমির আরবি শিক্ষক নুর মোহাম্মদের পরিচালনা এবং ইংরেজি শিক্ষিকা সানজিদা আকতার তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির ডিরেক্টর খোরশেদ আলম তালুকদার, এস এম মহিউদ্দিন বাবুসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

​উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ভাষা দক্ষতা শিক্ষার্থীদের ব্যক্তিগত, একাডেমিক ও পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ল্যাঙ্গুয়েজ ক্লাবের নিয়মিত চর্চা ও কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ও আরবি ভাষায় নিজেদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার সুযোগ পাবে।

​অনুষ্ঠানের শেষ পর্বে ল্যাঙ্গুয়েজ ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয় এবং শিক্ষার্থীদের এতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সময়োপযোগী উদ্যোগটি শিক্ষার্থীদের ভাষা শেখায় আগ্রহী করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক মানের যোগাযোগ দক্ষতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)