বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » চাঁপাইনবাবগঞ্জ » আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে শওকত আলী মোল্লা (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ৬টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই উপজেলার মহাদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত শওকত আলী মোল্লা উপজেলার মহাদীঘি উত্তরপাড়া হাজীপাড়া গ্রামের ইয়ার বক্স মোল্লার ছেলে।
ভুক্তভোগী জানান, সান্তাহার থেকে দোকানের মালামাল কিনতে তিনি ভোরে বাড়ি থেকে বের হয়ে ভাঙা ব্রিজ এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা ২৫-৩০ বছর বয়সী দুই ছিনতাইকারী তার সামনে এসে ছুরি দেখিয়ে টাকা দাবি করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান হাতে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৩১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করেন।
আত্রাই থানার ওসি আব্দুর করিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।





আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ৯ জন খেতমজুরের মর্মান্তিক মৃত্যুতে খেতমজুর ইউনিয়নের গভীর শোক
বিলুপ্তির পথে জয়পুরহাটের ঐতিহ্যবাহী মৃৎ শিল্প
প্রেমিকের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও
চাঁপাইনবাবগঞ্জে কারাতে প্রশিক্ষণ শুরু
চাপাইনবাবগঞ্জে কুস্তি প্রশিক্ষণ শুরু
হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষায় প্রচারাভিযান