শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ঝালকাঠি » শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে : শিল্পমন্ত্রী
প্রথম পাতা » ঝালকাঠি » শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে : শিল্পমন্ত্রী
শনিবার ● ৩০ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে : শিল্পমন্ত্রী

---ঝালকাঠি প্রতিনিধি :: (১৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মি.) শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ২১ বছর যারা দেশ পরিচালনা করেছিল তারা ছিল পাকিস্তানের প্রেতাত্মা। তাই তখন দেশের কোনো উন্নয়ন হয়নি। শেখ হাসিনা দেশের নেতৃত্ব নেয়ার পর দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিদেশিরা এখন আমাদের তুচ্ছ তাচ্ছিল্য না করে মডেল দেশ হিসেবে মর্যাদা দিচ্ছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় শিল্পমন্ত্রী ঝালকাঠির সদর উপজেলা মিলনায়াতনে লেপটপ বিতরণ ২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আরো বলেন, ১৯৯৬ সনে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে লেপটপ ১০ হাজার টাকা করেছে। মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা দিয়েছে। যাতে তাদের আত্মা শান্তি পায়। দেশকে কারিগরি শিক্ষায় উন্নতি, বেকার সমস্যা সমাধান এবং গ্রামীন উন্নয়নকে তরান্বিত করতে গ্রাম পর্যায়ে লেপটপ দেয়া হচ্ছে। ২০১০ সালে এই সরকার শিক্ষা নীতি প্রনয়েনর পর মাদ্রাসার কিছু ব্যাক্তি আন্দোলন শুরু করে। তাদের ধারনা ভুল প্রমানিত হয়ে আজ মাদ্রাসার শিক্ষার্থীরাও আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে।
ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে লেপটপ তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভপতি সরদার মো. শাহআলম, সাধারন সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, জেলা পরিষদ সদস্য আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুল, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তরুন কুমার কর্মকার, জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন আহমেদ ছালেকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ