রবিবার ● ৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » দুবলহাটী রেন্ট্রিতলায় কালের সাক্ষী শতবর্ষী রেন্ট্রিগাছ
দুবলহাটী রেন্ট্রিতলায় কালের সাক্ষী শতবর্ষী রেন্ট্রিগাছ
নওগাঁ প্রতিনিধি :: (২৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৪মি.) কী শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কোলে কোলে। বিশ্বকবি রবি ঠাকুর রচিত আমাদের জাতীয় সঙ্গীতের এ চরণে গ্রাম বাংলার অপরূপ, শোভা, ছায়া-মায়া ও স্নেহের আঁচল বিছানো স্থান যেন আমাদের বৃক্ষের কথাই স্মরণ করিয়ে দেয়। তেমনি নওগাঁ সদর উপজেলার দুবলহাটী ইউনিয়নের পিরোজপুরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের এ রেন্ট্রি গাছটি। রাস্তার দুই পাশে ছড়িয়ে পড়েছে গাছটির বিশাল শাখা-প্রশাখা। শিকর-বাকরে ছেয়ে গেছে পুরো এলাকা। শতবর্শী এ গাছটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাজা তরুণ আর চিরসবুজ হয়ে যেন বার্ধক্যের ছাপ লাগেনি তার গায়ে। তথ্য অনুসন্ধানে এলাকাবাসী সূত্রে জানা যায়, তারা এ গাছটি শত বছরের পূর্বে থেকে দেখে আসছে। আর সে কারনেই এ জায়গাটির নামকরণ করা হয়েছিল পিরোজপুর রেন্ট্রিতলা। গাছটি এখনও সকলের দৃষ্টি নন্দিত করে মাথা উচু করে দাড়িয়ে আছে।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল