বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
নওগাঁয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
নওগাঁ প্রতিনিধি :: (২৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৭মি.) নওগাঁয় আজ বুধবার জেলা আনসার ও ভিডিপি’’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা নওগাঁ জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রিড়া ও সংস্কৃতি) নিমাই কুমার দাস। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট অম্লান জ্যোতি নাগ। এছাড়াও বিশেষ অতিতি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক পবিত্র কুমার সাহা পিএএমএস, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা উত্তম কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক ধামইরহাট শাখা ব্যবস্থাপক মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে জেলার ১১টি উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার আনসার ও গ্রাম পুলিশের স্বেচ্ছাসেবী সদস্যদের মাঝে সাইকেল, সেলাই মেশিন, খেলার সামগ্রী হিসাবে ক্যারাম বোর্ড ও সদস্যদের সন্তানদের মধ্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদাণ করা হয়।





আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত